PM Modi’

কেরলে মোদির সভা ঢাকল কালো ধোঁয়ায়! হুলস্থুল পুলিশ-দমকলে, প্রশ্নে নিরাপত্তা

রবিবার দক্ষিণের রাজ্যের পালাক্কড়ের কোট্টাময়দানমে ছিল মোদির জনসভা। সেখানে মূল মঞ্চের আশাপাশের এলাকা হঠাৎ কালো ধোঁয়ায় ভরে যায়। কী ঘটেছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:৪৮

options
link
কেরলে মোদির সভা ঢাকল কালো ধোঁয়ায়! হুলস্থুল পুলিশ-দমকলে, প্রশ্নে নিরাপত্তা
রবিবার কেরলে নির্বাচনী প্রচারে মোদি। ছবি: সংগৃহীত।

কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগে সভাস্থলে আগুন লাগল? রবিবার দক্ষিণের রাজ্যের পালাক্কড়ের কোট্টাময়দানমে ছিল মোদির জনসভা। সেখানে মূল মঞ্চের আশপাশের এলাকা হঠাৎই কালো ধোঁয়ায় ভরে ওঠে। ঘটনায় হইচই পড়ে যায়। ছুটে আসে পুলিশ ও দমকল। দেখা যায় একটি অ্যাম্লিফায়ার থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে যায়। এর পর সর্টসার্কিট হওয়া অ্যাম্লিফায়ারটিকে সভাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নির্দিষ্ট সময়ে কোট্টাময়দানমে সভা করেন মোদি। যদিও এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদি আসার তিরিশ মিনিট আগে সভাস্থল কালো ধোঁয়ায় ভরে যায়। নিরাপত্তারক্ষীরা ছোটছুটি শুরু করেন। দ্রুত চিহ্নিত করা হয় মাইক্রোফোনের সঙ্গে তার দিয়ে জোড়া অ্যাম্লিফায়ারটিকে। সেটি থেকেই বের হচ্ছিল ধোঁয়া। দায়িত্বপ্রাপ্ত মাইক অপারেটর দ্রুত সেটির সংযোগ বিচ্ছিন্ন করেন। এর পর অ্যাম্লিফায়ারটিকে সভাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এক পুলিশকর্তা বলেন, “ধোঁয়া দেখা মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইক অপারেটর জানিয়েছেন, বিদ্য়ুতের অতিরিক্ত লোডের কারণে সর্টসার্কিট হয়ে থাকতে পারে।” দ্রুত নতুন অ্যাম্লিফায়ার আনা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর সভা বাতিল করা হয়নি। নির্দিষ্ট সময়ে হেলিকপ্টারে চেপে কোট্টাময়দানমে পৌঁছান মোদি। বিপুল সংখ্যক ভারতীয় জনতা পার্টির সমর্থক সভায় এসেছিলেন। নিজের ভাষণে মোদি বলেন, কয়েক দশক ধরে কেরলকে লুটছে এলডিএফ এবং ইউডিএফ। শাসক দল নিজেদের পকেট ভরছে। বামপন্থীরা বলে কংগ্রেস হল বিজেপির বি টিম, কংগ্রেস বলে বামপন্থীরা বিজেপির বি টিম। এর মানে প্রধান দল একটি তা হল বিজেপি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.