Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
PM Modi

মধ্যপ্রাচ্যের ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস! যুদ্ধের মধ্যেই তুলোধোনা মোদির

কেরলে নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী। বললেন, "কংগ্রেস ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:৫১

options
link
মধ্যপ্রাচ্যের ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস! যুদ্ধের মধ্যেই তুলোধোনা মোদির zoom
রবিবার কেরলে নির্বাচনী প্রচারে মোদি। ছবি: সংগৃহীত।

একমাসেরও বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ। তার জেরে অন্তত ৭ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেও কংগ্রেস রাজনীতি করছে। হাত শিবিরের তরফ থেকে এমন রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে যার ফলে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের জীবন নিয়ে ঝুঁকি বাড়ছে।

ইরানের উপর একযোগে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। পালটা মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই আবু ধাবি এবং সৌদি আরবে একাধিক ভারতীয়র মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের নানা দেশে অন্তত ১ কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধের মধ্যে তাঁরা যেন সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করতে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি নিজেই। কূটনৈতিক স্তরেও মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক।

Advertisement

ইরানের উপর মার্কিন হামলার নিন্দা কেন করেনি ভারত, এই ইস্যুতে সুর চড়িয়েছিল কংগ্রেস। হাত শিবিরের একাধিক নেতা বলেন, ভারতের বিদেশনীতি আমেরিকার উপর নির্ভরশীল বলেই হামলার নিন্দা করতে পারছে না মোদি সরকার।

কিন্তু মোদির অভিযোগ, কেন্দ্র সরকারের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে কংগ্রেস। কেরলের নির্বাচনী প্রচারে মোদি বলেন, “পশ্চিম এশিয়ায় যুদ্ধের দিকে এখন সকলের নজর। সেই সংঘাতের প্রভাব যেন ভারতে যতটা সম্ভব কম পড়ে, সেই চেষ্টা করছে সরকার। ওই এলাকায় থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করাটা সরকারের প্রধান কর্তব্য।” তারপরেই তোপ দেগেছেন কংগ্রেসকে। মোদি বলেন, “এই বিষয়টি নিয়ে কংগ্রেস কী ধরণের মন্তব্য করছে আপনারা জানেন। আসলে ওরা ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য।”

উল্লেখ্য, ইরানের উপর মার্কিন হামলার নিন্দা কেন করেনি ভারত, এই ইস্যুতে সুর চড়িয়েছিল কংগ্রেস। হাত শিবিরের একাধিক নেতা বলেন, ভারতের বিদেশনীতি আমেরিকার উপর নির্ভরশীল বলেই হামলার নিন্দা করতে পারছে না মোদি সরকার। এহেন অভিযোগের পালটা দিয়েই রবিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের মধ্যে অনেকেই কেরলের বাসিন্দা। তাঁদের মন জয় করতে মোদির এহেন বাক্যবাণ, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী বোঝাতে চাইছেন, মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের সুরক্ষিত রাখতে সমস্ত চেষ্টা করছে তাঁর সরকার। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.