Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Iran

মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা

প্রত্যক্ষদর্শীরা বলছেন ধ্বংসস্তূপের তলা থেকে একে একে মৃতদেহ বের করতে করতে তাঁরা হতবাক হয়ে যাচ্ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:০৬

options
link
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

যুদ্ধের আগুনে পুড়েই চলেছে মধ্যপ্রাচ্য। আর সেই বহ্নিশিখা থেকে রেহাই পেল না বিয়েবাড়িও। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় ওই বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৬৫ জন। হামলার পর কয়েকদিন কেটে গিয়েছে। এখনও সেখানে যত্রতত্র ধ্বংস ও নির্মমতার অগাধ চিহ্ন ছড়িয়ে রয়েছে।

দক্ষিণ ইরানের উপকূলীয় ছোট শহর কুহেস্তা। সেখানকার বিয়েবাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে জুতোজোড়া। আহতদের মধ্যে রয়েছে শিশুরাও। বিয়ের আনন্দঘন স্থানও মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘটনাস্থলে মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। স্থানীয় বাসিন্দা সুলেমান জাকিরি ফার্দ বলছেন, “চারদিকে ধুলো আর ধোঁয়া ছিল। কেউ চিৎকার করছিল, কেউ আর্তনাদ করছিল। সবাই একে একে বেরিয়ে আসছিল। অনেকেরই মুখ রক্তে মাখামাখি ছিল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বিক্রেতা ৩৪ বছরের সাসান জারেয়ি। তিনি বলছেন, “আমরা সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম। ধ্বংসস্তূপের তলা থেকে মানুষদের বের করে আনি। আহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। চারদিকে জুতো ছড়িয়ে পড়েছিল। একটি শিশুর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।”

কবে থামবে এই সংঘাত?  সম্প্রতি ট্রুথ সোশালে বিরাট বার্তা দিয়েছেন ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না।’ একইসঙ্গে ইরানের আমজনতাকে ট্রাম্পের বার্তা, এবার খামেনেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। আর কতদিন বসে থাকবেন মানুষ?

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে (Iran-US War) একাধিকবার ট্রাম্প দাবি করেছেন যে হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ। বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। বাস্তবে দেখা যাচ্ছে, হরমুজ পেরতে গিয়ে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ। সোমবার জাহাজে ইরানে হামলার পর বিশ্ববাজারে ফের বেড়েছে অশোধিত তেলের দাম। অন্যদিকে, বিয়েবাড়িতে হামলার নিন্দা করে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা জানিয়েছে, হরমুজের উপর নিজেদের কর্তৃত্ব আরও দৃঢ় করবে তেহরান। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.