সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের ‘মিসাইল ম্যান’৷ ভারতকে মিসাইল প্রযুক্তিতে শক্তিমান করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন৷ যে সাহস ও স্বনির্ভরতার আত্মবিশ্বাস তিনি জাগিয়ে দিয়ে গিয়েছেন ভারতের মনে, আজও দেশ তা স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েছে নাসাও৷ স্পেশ স্টেশনে আবিষ্কৃত এক বিশেষ প্রজাতির ব্যকটেরিয়ার নাম রাখা হয়েছিল ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে৷ কিন্তু তাঁকে নিয়ে এখনও পর্যন্ত ভাবেনি বলিউড৷ হিন্দি ছবির জগতে বায়োপিকের রমরমা৷ ক্রীড়াদুনিয়ার তারকা থেকে শুরু করে বলিউডের খলনায়ক সঞ্জয় দত্ত, সকলেরই জীবনকাহিনি তুলে ধরা হয়েছে রুপোলি পর্দায়৷ শুক্রবার তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এবার কালামকে নিয়ে বায়োপিক তৈরির দাবিতে সরব হলেন ক্রিকেটার গৌতম গম্ভীর৷
[মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]
আন্ডারওয়ার্ল্ডের ডনদের সঙ্গে যাঁর ওঠাবাসা, সেই সঞ্জু বাবার জীবনের খুঁটিনাটিও জানতে পারছেন দর্শকরা৷ অথচ কালাম দেশকে যা যা দিয়েছেন, বিজ্ঞানের জগতে যেভাবে বিপ্লব ঘটিয়েছেন, যেভাবে হয়ে উঠেছিলেন মিসাইল ম্যান, সেসব তথ্য আজও অজানা সাধারণ মানুষের৷ সিনেমার মাধ্যমে যা অনায়াসেই গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব৷ কিন্তু বলিউড তা নিয়ে এখনও মাথা ঘামায়নি৷ আর তাই গম্ভীরের গলায় আক্ষেপের সুর৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মিসাইম ম্যানকে শুধুই শ্রদ্ধা জানালে কাজ শেষ হয় না৷ ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় হয়েছে৷ অনেক বায়োপিক তো হয়েছে৷ কিন্তু অন্য যে কোনও ব্যক্তির আগে আবদুল কালামের বায়োপিক তৈরি হওয়া উচিত৷
It’s only apt that nation is paying homage to the late ‘Missile Man’ APJ Abdul Kalam Saab at the back of #KargilDiwas. His death today should not be the end. Lets keep his flame burning. Come on film industry we’ve seen enough of PR biopics,let’s have one on him,let’s inspire…
Advertisement— Gautam Gambhir (@GautamGambhir) July 27, 2018
উল্লেখ্য, বছর দুয়েক আগে শোনা গিয়েছিল, মারাঠি পরিচালক প্রমোদ গোরে বড়পর্দায় কালামের আত্মজীবনী তুলে ধরবেন৷ তাঁর চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেতা ইরফান খানের৷ তবে পরে সেসব ধামাচাপা পড়ে যায়৷ সে নিয়ে আর কোনও উচ্চবাচ্য হয়নি৷
[ভারত ‘বিশেষ’ শর্ত মানলেই চোকসিকে ফিরিয়ে দিতে রাজি অ্যান্টিগুয়া]
শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতির তৃতীয় মৃত্যুবার্ষিকী৷ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ তথা গোটা বিশ্ব৷ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুরে একটি বিশেষ সংগঠন তৈরি করা হয়েছে৷ যার সদস্যরা কালামের আদর্শেই বিশ্বাসী৷ তার নাম দেওয়া হয়েছে আবদুল কালাম ভিশন সোসাইটি (একেভিএস)৷ কেমন হবে ভবিষ্যৎ দুনিয়া৷ কালামের চোখ দিয়ে দেখার চেষ্টা করা হবে সে উন্নত বিশ্বকে৷ সেখানে বিজ্ঞান নিয়ে হবে নানা আলোচনা৷ বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হবে কালামের কৃতিত্বের কাহিনি৷ গত ২১ জুলাই এই সোসাইটির উদ্বোধনে হাজির ছিলেন প্রায় ৪০০ জন৷ স্বাস্থ্য থেকে সমাজ, কৃষি, পরিকাঠামো সবদিকের উন্নতি সাধনই এর লক্ষ্য৷
সর্বশেষ খবর
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়
-
সাগরে নিম্নচাপের ভ্রকুটি! ভাসবে কোন কোন জেলা? কেমন থাকবে কলকাতার আবহাওয়া