সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে সজাগ থাকেন তাঁরা৷ মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে, কনকনে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে৷ তবুও কড়া নজর থাকে সীমান্তে৷ প্রাণ দিয়েও দেশকে সুরক্ষিত রাখেন ভারতীয় জওয়ানরা৷
২০১৫ সালে বরফের এই সাম্রাজ্যে ভারতীয় জওয়ানদের এই প্রাণপণ লড়াইয়ের সাক্ষী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিন দিনের সফরে অনুভব করেছিলেন তাঁদের দৈনন্দিন জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলি৷ সেই বছরই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, অত্যাধুনিক সেনা-ঘাঁটি তৈরি করা হবে লাদাখের সেনাদের জন্য৷ যেখানে থাকবে ‘সেন্ট্রালি হিটেড রুম’, ‘সোলার প্যানেলড রুফ’, ২৪ ঘণ্টা গরম জলের সরবরাহ এবং আলাদা বিনোদনের ব্যবস্থাযুক্ত ঘর৷
অত্যাধুনিক এই সেনা-ঘাঁটি তৈরির কাজ শুরু হয়েছে লাদাখের লুকুং উপত্যকা থেকে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুট উচ্চতায় এই ঘাঁটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৭ কোটি টাকা৷ দুর্গম পাহাড়ি এলাকায় থাকা সমস্ত জওয়ানদের এই সুবিধা দিতে প্রতিরক্ষা মন্ত্রক ৭০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ করে বলেই জানা গিয়েছে৷ ঘাঁটি গুলির পরিকাঠামো ডিজাইন করবেন আইআইটি-রুরকি ও আইআইটি-দিল্লির ডিজাইনাররা৷ কাজ ঠিকঠাকভাবে এগোলে সামনের শীতেই তা ভারতীয় সেনার ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?