সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটনের বদল এখন শুধু সময়ের অপেক্ষা৷ সোনিয়া গান্ধীর হাত থেকে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব চলে আসতে চলেছে পুত্র রাহুলের হাতে৷ শীঘ্রই মা সোনিয়ার হাত থেকে এই দায়িত্বভার বুঝে নেবেন বর্তমানে দলের সহ-সভাপতি পদে আসীন রাহুল৷
দলীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর বারবারই উঠেছে নেতৃত্ব রদবদলের প্রশ্ন৷ বড়, মেজো, ছোট— সব স্তরের নেতারাই বারবার এই নেতৃত্ব বদলের দাবি তুলেছেন৷ কিন্তু প্রতিবারই আনুগত্যের প্রশ্নে পিছু হঠেছেন নেতারা৷ পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এবং অসমে সদ্য হওয়া বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে দলের৷ পুদুচেরিতে ভাল ফলাফল করেছে দল৷ অসম এবং কেরলে হারাতে হয়েছে মসনদ৷ তারপরই শীর্ষ স্তরে নেতৃত্ব বদলের দাবি জোরদার হয়েছে৷ শশী থারুর, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশের মতো বর্ষীয়ান নেতারা বারবারই রাহুলের এবার কার্যভার বুঝে নেওয়ার সময় হয়েছে বলে মতপ্রকাশ করেছেন৷ সেই দাবি এবারও জোরাল হয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, দলের ওয়াকিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে সভাপতি হিসেবে মনোনীত করা হতে পারে৷ চলতি মাসেই হতে পারে সেই বৈঠক৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা