‘আমার নাম জানিস?’, বলেই সপাটে পুলিশকে চড় ‘সমাজবাদী’ ভাইপোর

'সমাজবাদী' হলেও নেই তোয়াক্কা সমাজের|

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ১৫:৪০

options
link
‘আমার নাম জানিস?’, বলেই সপাটে পুলিশকে চড় ‘সমাজবাদী’ ভাইপোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম ‘সমাজবাদী’ হলেও সমাজের রীতিনীতির তোয়াক্কা করেন না সমাজবাদী পার্টির নেতারা ও তাদের আত্মীয়স্বজন। নিয়ম ভেঙে পুলিশ পেটানোই তাদের কাছে চরম গর্বের ব্যাপার। অখিলেশ যাদবের সমাজবাদী সরকারের সময় উচ্ছন্নে গিয়েছিল উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা। এবার ফের সমাজবাদীদের তান্ডব দেখল সবাই। “আমার নাম মোহিত যাদব”, সগর্বে ঘোষণা করেই থানার ভেতরেই পুলিশ আধিকারিককে কষে চড় লাগাল সমাজবাদী পার্টির নেতা রমেশ যাদবের ভাইপো মোহিত যাদব। ঘটনাটি উত্তরপ্রদেশের এটাহ জেলার।

Advertisement

[মানসিক অবসাদ, ২০ বছর ধরে শিকলবন্দি এই যুবক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বুধবার এক আত্মীয়কে নিয়ে যায় মোহিত। অন্যদের মতো লাইনে অপেক্ষা না করে বিশেষ সুবিধার দাবি জানায় সে। বারণ করা হলে ক্ষেপে যায় মোহিত। মারধর করে হাসপাতালের এক কর্মীকে। তারপরই পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ঘটনার জেরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেই নিজের রাজনৈতিক ক্ষমতার কথা জাহির করে পুলিশ অফিসারকে চড় মারে সে। জানা গিয়েছে, কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলা করা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[গাড়ি চালিয়ে সনিকাকে নিয়ে রাজডাঙায় কেন গিয়েছিলেন বিক্রম?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.