সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরালার ১৬ বছরের কিশোর মহম্মদ মুজাম্মিল জন্মগত এক বিরল ব্যাধিতে আক্রান্ত৷ স্বাভাবিক চলাফেরায় ইতি টানতে হয়েছে তার পেশী সংক্রান্ত সমস্যার জন্য৷ কিন্তু তাতে তার পড়াশুনায় একটুও বাধা পড়েনি৷ নেপথ্যে রয়েছেন সরকারি স্কুলের দুই শিক্ষক যাঁরা নিজেদের ব্যস্ততার ফাঁকে মুজাম্মিলকে সাহায্য করে চলেছেন প্রতিনিয়ত৷
মহম্মদের মা জানিয়েছেন, ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার তাগিদ ছিল তার৷ কিন্তু শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে কোনওদিন স্কুলে যাওয়ার সুযোগ পায়নি সে৷ হাঁটাচলা তো দূরের কথা, নিজের হাতে খেতেও পারে না৷ তার দিন কাটে অনলাইন ভিডিও, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে নতুন কোনও আপডেটের খোঁজে৷ তাঁর স্কুলে যাওয়ার স্বপ্নপূরণ করতে পারেননি বলে তার মা বেশ হতাশ হয়ে পড়েছিলেন৷ কিন্তু তখনই দুই সরকারি শিক্ষক, সুরেন্দ্রন এ ও মুমতাজ টি সাহায্যের হাত বাড়িয়ে দেন মুজাম্মিলের দিকে৷
মুমতাজ টি জানান, স্কুলে মুজাম্মিলের মতো ছাত্রদের পড়ানোর মতো পরিকাঠামো নেই৷ কিন্তু তিনি চান, ভবিষ্যতে মুজ্জামিলকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক৷ যাতে তার মতো পড়ুয়াও উচ্চশিক্ষার পাঠ পায়৷
কম্পিউটার মুজাম্মিলের সবচেয়ে প্রিয়৷ তার নতুন ল্যাপটপটিও তাঁর শিক্ষকদের তরফ থেকে উপহার পাওয়া৷ যদিও সেটা ব্যবহার করতে শিখেছে সে নিজেই, এমনটাই সগর্বে দাবি করছেন তাঁর শিক্ষকরা৷
তার এলাকার সরকারি স্কুলের প্রধানশিক্ষকও তাকে যথেষ্ট সাহায্য করেছেন৷ স্কুলের কুইজ প্রতিযোগিতায় যোগ না দিতে পারার দুঃখ ভোলাতে ১৫ জন ছাত্রকে নিয়ে মহম্মদের বাড়িতেই আরও একবার কুইজের আয়োজন করেন তিনি৷ সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হতে পেরে খুশি মহম্মদ৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’