ফাঁকা আসনে কে যেন বসে! ভূতের ভয়ে কাঁটা বিধায়করা

কবরস্থানের কাছেই ভবন, তাই কি এত সমস্যা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ১২:২৪

options
link
ফাঁকা আসনে কে যেন বসে! ভূতের ভয়ে কাঁটা বিধায়করা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী বলবেন একে? কুসংস্কার নাকি মৃত্যুর ভয়? ভূত রয়েছে বিধানসভায়! এই ভয়েই এখন কাঁটা রাজস্থানের বিধায়করা। তাঁরা মনে করছেন, কোনওদিনই যে বিধানসভার ২০০টি আসন ভরতি হয় না, তার একটাই কারণ রয়েছে। আর সেটি হল কোনও অশুভ আত্মার নজর পড়েছে এই বিধানসভায়।

Advertisement

আর সত্যিই এই বিধানসভার সব আসন কখনই পূর্ণ হয়নি। কোনও না কোনও বিধায়ক অদ্ভুত কারণে আসতে পারেননি বিধানসভায়। যোগ দিতে পারেননি অধিবেশনে। কাউকে হঠাৎ জেলে যেতে হয়েছে, কেউ হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বা কেউ পদত্যাগ করেছেন। কাকতালীয় হলেও গত কয়েক মাস ধরে এমনটাই ঘটছে রাজস্থান বিধানসভায়। যা দেখেশুনে বিধায়করা একবাক্যে একে অশুভ শক্তির নজর বলে আখ্যা দিচ্ছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্বাধীনতার ৭০ বছর পর বিদ্যুৎ পৌঁছল ‘এলিফ্যান্টা কেভ’-এ]

কেউ কেউ তো ভয়ের চোটে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে অনুরোধও করে ফেলেছেন নামকরা কোনও তান্ত্রিককে একবার বিধানসভায় নিয়ে আসতে। কারণ, কক্ষে নাকি অনেকেই এক ‘অশুভ আত্মা’র উপস্থিতি টের পেয়েছেন। শেষ পর্যন্ত বিধায়কদের অনুরোধ ফেলতে না পেরে বৃহস্পতিবার বিধানসভায় প্রবেশদ্বারের কাছে যজ্ঞ পর্যন্ত করানো হল এক পুরোহিতকে এনে। গত মঙ্গলবার বিজেপি বিধায়ক কল্যাণ সিং চৌধুরির মৃত্যু অন্যান্য বিধায়কদের মনের মধ্যে কার্যত আতঙ্কের জন্ম দিয়েছে।

Advertisement

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন কল্যাণ সিং। এর আগে গতবছর আর এক বিজেপি বিধায়ক মণ্ডলগড় কীর্তি কুমারী মারা যান সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে। তার আগে বিএসপির এক বিধায়ককে আচমকাই পুলিশ গ্রেপ্তার করে খুনের অভিযোগে। তালিকা এখানেই শেষ হয়। পরপর গ্রেপ্তার হন কংগ্রেস বিধায়ক মহিপাল মাদেরনা, মালখান সিং ও বাবু লাল নগর। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ রয়েছে।

[সাত ব্যাংকে ৩৬৯৫ কোটি টাকার ঋণখেলাপি, গ্রেপ্তার রোটোম্যাক কর্তা]

বিধানসভা ভবনে ভূত রয়েছে, এই আতঙ্কের জন্মের পিছনে অন্যতম কারণ হল ভবনটির অবস্থান। রাজস্থান বিধানসভা ভবনটি স্থানই একটি কবরস্থান লালকুঠি মোক্ষ ধাম থেকে মাত্র ২০০ মিটারের মধ্যেই অবস্থিত। ১৭ একর জমির উপর অবস্থিত ভবনটি তৈরির কাজ শেষ হয় ২০০১-এর মার্চে। তার আগে বিধানসভা বসত ওল্ড সিটির সাওয়াই সিং টাউন হলে।

বিজেপি বিধায়ক হাবিবুর রহমান বলছেন, ‘এই বিধানসভা ভবনটি যেখানে গড়ে উঠেছে সেই জায়গায় আগে কবরস্থান ছিল। নিশ্চয় কোনও শিশুকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। এই সব জায়গাতেই ভূতেরা ঘুরে বেড়ায়।’ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও এই ঘটনায় উদ্বিগ্ন। তিনি বিধায়কদের কাছে জানতে চান ঠিক কী ঘটছে? বিধায়কদের মুখে আতঙ্কের কথা শুনে মুখ্যমন্ত্রীই যজ্ঞ করানোর পরামর্শ দেন। এমনকী, প্রয়োজনে কোনও মৌলানাকে এনেও ভূত তাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

[এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জামাত জঙ্গি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.