Jyoti Malhotra

‘আমরা সবাই একই মাটির’, পাকিস্তান ঘুরে এসে ডায়রিতে লেখেন আবেগপ্রবণ জ্যোতি মালহোত্রা

‘সুন্দরী’ ইউটিউবারের ডায়রির পাতায় এবার নজর গোয়েন্দাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৫, ১৯:১২

options
link
‘আমরা সবাই একই মাটির’, পাকিস্তান ঘুরে এসে ডায়রিতে লেখেন আবেগপ্রবণ জ্যোতি মালহোত্রা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। এবার পুলিশের হাতে এল হরিয়ানার ইউটিউবারের ডায়রি। সেই ডায়রিতে আরও স্পষ্ট হয়েছে তাঁর পাক-যোগ। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisement

পুলিশ সূত্রের দাবি, জ্যোতির যে ডায়রিটি পাওয়া গিয়েছে তাতে লেখা রয়েছে ১০-১১ পাতা। এর মধ্যে ৮ পাতা ধরে রয়েছে ইংরেজিতে লেখা পাক ভ্রমণের সাধারণ নোটস। আর তিনপাতা জুড়ে হিন্দিতে পাকিস্তান সংক্রান্ত নিজের অনুভবের কথা লিখেছেন অভিযুক্ত ইউটিউবার।

Advertisement

এক জায়গায় জ্যোতিকে লিখতে দেখা গিয়েছে, ‘পাকিস্তানে ১০ দিন কাটানোর পর আজ আমার দেশে ফিরলাম। ভারতে। আমরা জানি না সীমান্তের এই দূরত্ব কতদিন থাকবে, কিন্তু হৃদয়ের দুঃখ-কষ্ট দূর হোক। আমরা সবাই একই ভূমির, একই মাটির।’ জানা যাচ্ছে, ডায়রিতে পাকিস্তানের আতিথেয়তা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন জ্যোতি। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন যেন ভারতীয় হিন্দুরা তাঁদের পূর্বপুরুষের ভিটেতে ঘুরতে আসেন এখানে।

Advertisement

Jyoti Malhotra diary entry

তবে পুলিশ আলাদা করে খতিয়ে দেখছে কাশ্মীর ভ্রমণ নিয়ে জ্যোতি কী লিখেছেন তা নিয়ে। সেখানে ওড়িশার প্রিয়াঙ্কা সেতুপতির সঙ্গে তাঁর প্রায়ই দেখা হত। সেতুপতিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি।

সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। এদিকে, গোয়েন্দাদের একটি সূত্র মারফত দাবি করা হচ্ছে, জ্যোতির মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে চলে যেত ভারতীয় এজেন্টদের গোপন সব তথ্য। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.