সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে এক জনসভায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য দায়ী সংঘ পরিবার৷ আর তাঁর এই বক্তব্যের জন্যই দিন কয়েক আগে আরএসএস-এর এক সদস্য তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ সংঘ পরিবারের বিরুদ্ধে এমন মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে৷
আর সংঘের এই সিদ্ধান্তের পরেই সুর নরম করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি৷ আদালতে জানিয়েছিলেন, তিনি কোনও সংগঠনের বিরুদ্ধে মুখ খোলেননি৷ তিনি ব্যক্তি বিশেষের ব্যাপারে কথাটি বলেছিলেন৷
কিন্তু এই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই আবারও স্বমহিমায় কংগ্রেস যুবরাজ৷ এবার তিনি সংঘ পরিবারকে হত্যাকারীর তকমা দেওয়ার ঘটনা স্বীকার করে নিলেন এবং সাফ জানিয়ে দিলেন, ‘যা বলেছিলাম, সেই অবস্থানেই অনড় রয়েছি৷ আর তার জন্য যদি আইনগত সমস্যার সম্মুখীন হতে হয়, তবে তার জন্য প্রস্তুত৷’
রাহুল গান্ধীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বিষয়টি জানান৷ রাহুল তাঁর বক্তব্যের জন্য যে কোনও আইনি লড়াইয়ের সম্মুখীন হতে চান বলে তিনি সর্বোচ্চ আদালতে আবেদন পর্যন্ত করেন৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!