ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক

তাঁর বাকি সঙ্গীরা এখনও পলাতক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ০৩:১৬

options
link
ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষ নেওয়া ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার অসম পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্সে’র (STF) মহিলা সাব ইন্সপেক্টর দীপালি বরুয়া। পুলিশ সূত্রে খবর, বীরেন হালুই নামের গড়চুক এলাকার এক ব্যবসায়ী অভিযোগ জানিয়েছেন যে চলতি মাসের ১১ তারিখ দীপালি বরুয়া-সহ ৬ পুলিশকর্মী তাঁর গ্যারেজে আসেন। সেখানে দুই ড্রাম তেল রাখা ছিল। অভিযুক্তদের দাবি ছিল সেই তেল অবৈধ। অভিযোগ পত্রে ওই ব্যবসায়ী আরও জানিয়েছেন, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুয়াহাটির একটি হোটেলে আটকে রাখে দীপালি বরুয়ার দলবল। ১০ লক্ষ টাকা দিলে তবেই তাঁকে ছাড়া হবে বলে জানায় অভিযুক্ত পুলিশকর্মী। অনেক কাকুতি-মিনতির পর ৪ লক্ষ টাকা নিয়ে হালুইকে মুক্তি দেয় অভিযুক্তরা।

Advertisement

[মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই ঘটনার পরই থানায় গিয়ে দীপালি বরুয়ার নাম অভিযোগ দায়ের করেন বীরেন হালুই। তবে ঘটনার পরই অভিযুক্তরা গা ঢাকা দেন। অবশেষে, গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে ধুবুরি থেকে দীপালি বরুয়াকে গ্রেপ্তার করা হয়। সকালে তাঁকে গুয়াহাটি আনা  হয়। অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, ঘুষ নেওয়া ও অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। এদিন আদালত তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। এসটিএফ-এর ওই মহিলা সাব ইন্সপেক্টরের কাহিলিপাড়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে ১০টি অ্যাকাউন্টের পাসবুক পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীপালি বরুয়াকে গ্রেপ্তার করা হলেও তাঁর বাকি সঙ্গীরা এখনও পলাতক।

Advertisement

[‘বরকতিকে নমাজ পড়তে দেব না’, বিক্ষোভে উত্তাল মসজিদ চত্বর]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.