সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে রক্তপাত। বম্বে স্টক এক্সচেঞ্জ খুলতেই হু হু করে সেনসেক্স পড়তে থাকে। এক সময় ১৩০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। পতন হয় নিফটিরও। মার্কিন বাজারে ধস নামায় ভারতীয় বাজারে ধাক্কা এতটা লাগল।
[সার্জন নয়, এবার সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করবে ৩৬ কোটির রোবট]
বাজেটের দিন থেকে ছিল অশনি সংকেত। গত পাঁচ দিনে দফায় দফায় পড়তে থাকে সেনসেক্স। মঙ্গলবার একেবারে রক্তপাত। এক ধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। একসময় ১৩০০ পয়েন্ট পড়ে গিয়েছিল। বেলার দিকে কিছুটা সামলে নেয় বাজার। নিফটি পড়ে ৩১৬ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন এটা বিশ্বব্যাপী ধস। যার ধাক্কা পড়েছে ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ার পড়েছে প্রায় ৪.৫ শতাংশ। যা ডাও জোনস-এ একদিনে সর্বোচ্চ পতন। জাপানের শেয়ার বাজার ধাক্কা খেয়েছে। এর জেরে বাজেটের পর থেকে গত কয়েক দিনে ৫ লক্ষ কোটি টাকা খুইয়েছেন দেশের বিনিয়োগকারীরা। বিশ্ব বাজারের এই প্রবণতার পাশাপাশি মার্কিন ফেডারেল রেট ভবিষ্যতে বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আমেরিকার, মুদ্রাস্ফীতিও উর্ধ্বগামী। মার্কিন বাজারের এই হাল বিনিয়োগকারীদের উৎসাহ কমিয়ে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তবে এই মন্দার ধাক্কা কত দিন চলবে তা নিয়ে নানা মত রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন গত কয়েক মাসে বাজার যেভাবে ফুলেফেঁপে উঠেছিল লাগাতার পতনের ফলে ভবিষ্যতে তা কিছুটা থিতু হবে। এই প্রবণতায় বুলকে থামিয়ে কি এবার বেয়ারের দৌড় শুরু হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে পতন অব্যাহত থাকায় উদ্বেগে বিনিয়োগকারীরা। শেয়ার বিক্রির প্রবণতা তাই উর্ধ্বমুখী। এদিকে ডলারের তুলনায় টাকার দাম কিছুটা পড়েছে। এদিন টাকার দর পড়ে ২৯ পয়সা।
[‘আরও ছেলে থাকলে সেনায় পাঠাতাম’, চোখে জল নিয়ে মন্তব্য শহিদ জননীর]
এবার বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর কর বসায় শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছিলেন তারা আগ্রহ হারাচ্ছিলেন। এমন অভিযোগ উঠলেও কেন্দ্রীয় অরুণ জেটলি বলেছিলেন শুধু লং টার্ম ক্যাপিটাল ট্যাক্সের জন্য বাজারের এই অবস্থা হয়নি। বিশ্বের শেয়ার বাজারে ধসের জন্য এমন পরিস্থিতি।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী