সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় জঙ্গি হামলায় সেনা জওয়ানদের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ। কিছুদিন আগে কাশ্মীরের পাথর নিক্ষেপকারীদের হিরো বানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ফারুক। এবার তাঁর মন্তব্য, উপত্যকায় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার আবহ তৈরির জন্যই কুপওয়ারায় তিন জওয়ানের মৃত্যুর ঘটনাকে বেশি প্রচার করা হচ্ছে। তাঁর মতে এই ঘটনায় উপত্যকায় মুসলিম বিদ্বেষ বাড়ছে।
[জম্মু ও কাশ্মীর হয়ে ৯৫ দিনের ‘বিস্তার যাত্রা’ শুরু অমিত শাহর]
তিনি বলেছেন, ‘মাও হামলায় সুকমায় ২৫ জন জওয়ানের মৃত্যুর থেকেও কুপওয়ারায় তিন জওয়ানের মৃত্যুকে বেশি প্রচার দেওয়া হচ্ছে। মুসলিম বিদ্বেষে তা আরও ঘৃতাহুতি করছে।’ তাঁর মতে, এ এক নয়া পন্থা। কিন্তু সাবধান থাকতে হবে, শুধু এক সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। কাশ্মীরে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যানের উপরেও গর্জেছেন ফারুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি সরকারের সঙ্গে কথা বলেছি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি শোধরাবে না। আলোচনায় না বসলে অবস্থার উন্নতি হবে না। বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। যত বাহিনী প্রয়োগ হবে, ততই আগুন জ্বলবে উপত্যকায়।’
[শেহবাগ যা করলেন, জানলে একজন ভারতীয় হিসাবে আপনার গর্ব হবে!]
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক ক্যাপ্টেন-সহ তিন জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হন। ক্যাপ্টেন আয়ুষ যাদব, সুবেদার ভুপিন্দর সিং গুজ্জর এবং নায়েক বি বেঙ্কটা রামান্নার মৃত্যু হয় জঙ্গি হামলায়। ঘটনায় আরও পাঁচ জওয়ান গুরুতর জখম হন।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’