NEET

রবিবার দেশজুড়ে ফের নিট, ‘বারবার পরীক্ষা দিয়ে ক্লান্ত’, পরীক্ষার আগেই আবারও আত্মঘাতী পড়ুয়া!

প্রশ্নফাঁসের জেরে বাতিল হওয়ার পর ফের দেশজুড়ে নিট পরীক্ষা। রবিবার আবারও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসছে অন্তত ২২ লক্ষ পড়ুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ০৯:০৪

options
link
রবিবার দেশজুড়ে ফের নিট, ‘বারবার পরীক্ষা দিয়ে ক্লান্ত’, পরীক্ষার আগেই আবারও আত্মঘাতী পড়ুয়া!
প্রশ্নফাঁসের জেরে বাতিল হওয়ার পর ফের দেশজুড়ে নিট পরীক্ষা।

প্রশ্নফাঁসের জেরে বাতিল হওয়ার পর ফের দেশজুড়ে নিট পরীক্ষা। রবিবার আবারও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসছে অন্তত ২২ লক্ষ পড়ুয়া। একাধিক পদক্ষেপ করা হয়েছে প্রশ্নফাঁস রুখতে। তবে সেই পরীক্ষায় বসার আগেই আত্মঘাতী হল এক পড়ুয়া। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওই ২২ বছরের যুবক একাধিকবার নিট দিয়েছেন। কিন্তু সাফল্য মেলেনি। এবার পরীক্ষার আগেই চরম সিদ্ধান্ত নিলেন।

Advertisement

গাজিয়াবাদের বাসিন্দা ওই পড়ুয়ার নাম যতীন কুমার। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও যথাযথ ফলাফল করতে পারেননি। হতাশার জেরেই পরীক্ষার দু’দিন আগে চরম সিদ্ধান্ত নেন তিনি। মৃত্য়ুর আগে মোবাইলে একটি ভিডিও করেন। বলেন, এতবার পরীক্ষা দিতে দিতে মানসিকভাবে তিনি নিঃশেষ হয়ে গিয়েছেন। নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সকালবেলা নিজের ঘর থেকে উদ্ধার হয় যতীনের ঝুলন্ত দেহ।

Advertisement

ছেলের এমন পরিণতিতে শোকে পাথর যতীনের বাবা-মা। একমাত্র সন্তানের উপর পড়াশোনা নিয়ে কখনও চাপ দেননি সরকারি চাকুরিরত বাবা। মা এতটাই ভেঙে পড়েছেন যে কথা বলার অবস্থায় নেই। আত্মীয়রা জানিয়েছেন, আত্মঘাতী হওয়ার আগেও সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন যতীন। বাড়ির সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়া, ঠাকুরদার সঙ্গে খুনসুটি-সমস্তই স্বাভাবিক ছিল। উল্লেখ্য, নিট বাতিল হওয়ার পর থেকে মাত্র দেড় মাসে অন্তত ১০জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। পরীক্ষা বাতিলের কারণে অবসাদে ভুগছিলেন তাঁদের অধিকাংশ।

Advertisement

দীর্ঘ বিতর্কের পর নিট ইউজি ২০২৬ পুনপরীক্ষা হচ্ছে রবিবার। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় হল ৩ ঘণ্টা ১৫ মিনিট। ১৯৫ মিনিট। পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হবে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। সামরিক বিমান ব্যবহারের উদ্দেশ্য হল কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহনে যাতে দেরি না হয় তা নিশ্চিত করা এবং পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.