সোমনাথ রায়, নয়াদিল্লি: চলতি বছর সাংসদ পদ ফিরে পাওয়ার আশা শেষ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। কারণ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সাংসদ পদ খারিজ মামলায় তাঁর পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি।
এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হয়। যেখানে বিচারপতি জানিয়ে দেন, এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। উল্লেখ্য, লোকসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সাংসদ পদ ফিরে পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। কিন্তু তাঁর ভাগ্য আপাতত ঝুলেই রইল।
[আরও পড়ুন: টেটের দিন শহরে অতিরিক্ত মেট্রো, সকাল থেকেই মিলবে পরিষেবা]
লোকসভায় (Lok Sabha) টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এমনকী আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু শীর্ষ আদালত সেই আরজি খারিজ করে দেয়। জানা যায়, দ্রুত শুনানি সম্ভব নয়। সেই সঙ্গে বলা হয়, মামলাকারী চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন।
সেই নির্দেশ মেনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মহুয়ার (Mahua Moitra) আইনজীবী। যার পর এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয়। কিন্তু এখনই স্বস্তি মিলল না। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানি।
[আরও পড়ুন: সংসদে হামলাকারীদের পাস ইস্যুর দায় সংশ্লিষ্ট সাংসদের, বলছে সংসদের নিয়মই]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!