Supreme Court

সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির, জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

শুক্রবারই মোদির সংসদ উদ্বোধন রুখতে দায়ের হয়েছিল মামলাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৩, ১৩:২৫

options
link
সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির, জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। রইল না আইনি বাধা। প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতিকে দিয়ে এই ভবনের উদ্বোধন করানোর দাবিতে হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূরই। এই মর্মে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। কিন্তু আইনজীবীর করা সেই মামলা পুরোপুরি খারিজ করে দিল শীর্ষ আদালত। উদ্বোধনের সঙ্গে সংবিধানের ৭৯ ধারা লঙ্ঘনের সম্পর্ক কোথায়, প্রশ্ন শীর্ষ আদালতের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়!’ মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার]

আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) রবিবারই দাবি তুলেছিলেন, প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিভিন্ন বিরোধী দল। বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস (Congress), তৃণমূল (TMC) ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ তামাম বিরোধী দল রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী, খবর পেয়ে আবেগঘন পোস্ট আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর!]

তবে এত বিরোধিতা সত্ত্বেও সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদিই, সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় সামান্য আইনি জটিলতা তৈরি হয়েছিল। এবার সেটাও কেটে গেল। শীর্ষ আদালত জানিয়ে দিল, আইনসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বিচারসভা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.