সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার জওহরবাগে সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ হল দেশের শীর্ষ আদালতে৷ মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ সেই মতো বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়কে নিয়ে গঠিত এক অবকাশকালীন বেঞ্চের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল৷
প্রায় বছর দুয়েক ধরে জওহরবাগে ঘাঁটি গেড়ে বসেছিল জয় গুরুদেবজির শিষ্য রামবৃক্ষ যাদব ও তার চ্যালারা৷ নিজেদের সুভাষ সেনা নামে পরিচয় দিত তারা৷ ঘেরাটোপের ভিতর রীতিমতো স্বাধীন রাষ্ট্র চালনা করতেন রামবৃক্ষ৷ বালক ও মহিলারদেরও দেওয়া হত অস্ত্র প্রশিক্ষণ৷ এই সুভাষ সেনাকে মাত্র দুদিনের ধর্ণা দেওয়ার অনুমতি দিয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসন৷ সেই রন্ধ্রপথেই ঢোকে কালশাপ৷ শেষমেশ প্রশাসনের তরফে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়৷ যার পরিণতি কৃষ্ণক্ষেত্রে রক্তের হোলি৷ অভিযোগ উঠেছিল, প্রশাসনের প্রশ্রয়েই বেড়ে উঠেছিল রামবৃক্ষের রাজ্যপাট৷ কেন এতদিন প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়েও উঠেছিল প্রশ্ন৷ এর জেরেই উঠেছিল সিবিআই তদন্তের দাবি৷
ইতিমধ্যেই এই ঘটনায় জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজেই টুইট করে জেলাশাসক রাজেশকুমার এবং এসএসপি রাকেশকুমার সিংয়ের বদলির কথা ঘোষণা করেন৷ এ প্রসঙ্গেই দেশের শীর্ষ আদালতের বক্তব্য, রাজ্য প্রশাসনের তদন্তে এখনও পর্যন্ত কোনও খামতি দেখা যায়নি৷ ফলত সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই অভিমত শীর্ষ আদালতের৷
সর্বশেষ খবর
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী
-
জমির কারবারে বিবাদ থেকেই কি বোলপুরে খুন বিজেপি নেতা? গ্রেপ্তার ২ সন্দেহভাজন