বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী যুবকের লক্ষাধিক টাকা লুট, ধৃত অভিনেত্রী

ম্যাট্রিমোনিয়াল সাইট সূত্রেই আলাপ। তারপর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০১৮, ০৯:৪৩

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী যুবকের লক্ষাধিক টাকা লুট, ধৃত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। দেখিয়ে গিয়েছে একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন। আর এই সুযোগে আদায় করে গিয়েছেন টাকা। লক্ষ লক্ষ টাকা। কখনও নিজের অসুখের বাহানা দিয়ে। আবার কখনও মায়ের অসুখের বাহানা দিয়ে। অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন প্রবাসী যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হল অভিনেত্রী ও তার মা-বাবাকে।

Advertisement

[সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বেনজির বিদ্রোহ ৪ বিচারপতির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জন্মসূত্রে তামিলনাড়ুর সালেম এলাকার বাসিন্দা জি বালামুরুগান। বেশ কয়েকবছর আগেই জার্মানিতে চলে যান তিনি। সেখানে এক অটোমোবাইল ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বিয়ের জন্য ভারতীয় মেয়ে খুঁজছিলেন বালামুরুগান। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে রেজিস্ট্রার করেন। সেই সূত্রেই শ্রুতি পি নামে ওই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়। তামিল সিনেমার উঠতি অভিনেত্রী শ্রুতি। বেশ কয়েক বছর ধরেই গ্ল্যামার জগতে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। ‘আদি পোনা অবনী’ নামে একটি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ও করেছে সে। তবে সে ছবি আজও মুক্তি পায়নি।

Advertisement

Untitled-2

[ধর্ষণ করে মহিলারাও, তাদের সাজা নয় কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টে]

বালামুরুগানের জানায়, ছবি দেখেই শ্রুতিকে পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। তারপর দু’জনের মধ্যে কথাবার্তা এগোয়। বিয়েও পাকা হয়ে যায় বাড়ির লোকের সম্মতিতে। এর মাঝে শ্রুতি তাঁকে জানায় ব্রেন টিউমারে আক্রান্ত সে। শুনে বালামুরুগান চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা পাঠান। কয়েক মাস বাদে আবার শ্রুতি বলে তাঁর মা হৃদরোগে আক্রান্ত। চিকিৎসার জন্য আরও বেশ কিছু টাকা চাই। প্রবাসী যুবক তাও পাঠান। অভিযোগ গত এক বছরে এভাবে বালামুরুগানের কাছ থেকে প্রায় ৪১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রুতি। এরই মধ্যে প্রবাসী যুব নিজের হবু স্ত্রীর ছবি কয়েকজন বন্ধুকে পাঠান। এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন শ্রুতি তাঁকে বোকা বানিয়ে এভাবে টাকা আদায় করছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন প্রবাসী যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

[কেন ‘ভারচুয়াল আইডি’? আধার তথ্য ফাঁসের অভিযোগ কি তাহলে সত্যি?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.