সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল আছেন আম্মা৷ হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থই রয়েছেন তিনি৷ আর তাই আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি৷ এমন আশ্বাসের কথাই শোনানো হল এআইএডিএমকে’র তরফ থেকে৷ এআইএডিএমকে’র তরফ থেকে পানরুত্তি এস রামচন্দ্রন একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে দিনের পর দিন আম্মার ভক্তদের সমাগম বাড়ছিল৷ এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি তা নিয়েও চলছিল জল্পনা৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, আম্মার শারীরিক অবস্থা নাকি ভাল না৷ কিন্তু এই ধরনের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এআইএডিএমকে’র তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আম্মা৷ কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
সাবান মেখে শাওয়ারের নিচে…, স্নানঘর থেকে ফাঁস রণবীরের গোপন ভিডিও!
-
গুরুত্ব দিচ্ছে না দল! প্রকাশ্যে বিজেপির সমালোচনা করে কংগ্রেসের পথে ‘ক্যাপ্টেন’?
-
হোয়াটসঅ্যাপে ‘না’ লিখতেই ২ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি! কোন মেসেজ দেখলে সতর্ক হবেন?
-
‘অ্যাক্সিডেন্টাল’ জুটিতে সোনা শুটিংয়ে, কমলজিৎ বলছেন, ‘পরিবারের লড়াই সোনা জয়ের জ্বালানির উৎস’
-
অগ্নাশয় ক্যানসারে বাবাকে হারিয়েছিলেন, জটিল অপারেশনে রোগীর প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ সেই চিকিৎসক