Free LPG Cylinders

পরিবারপিছু বিনামূল্য ৩টি গ্যাস সিলিন্ডার, বাসে ভাড়া মুকুব রূপান্তরকামীদের! বড় ঘোষণা বিজয়ের

Tamil Nadu: বিজয় জানিয়েছেন, বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম এমন প্রতিটি পরিবারকে বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। নয়া এই প্রকল্পের নাম ‘অন্নপূর্ণা সুপার সিক্স’। আগামী বছর পোঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালু হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৬:৩১

options
link
পরিবারপিছু বিনামূল্য ৩টি গ্যাস সিলিন্ডার, বাসে ভাড়া মুকুব রূপান্তরকামীদের! বড় ঘোষণা বিজয়ের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। ফাইল ছবি।

তামিলনাড়ুবাসীর জন্য দরাজ হস্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Tamil Nadu CM Vijay)। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। শুধু তাই নয়, এবার থেকে বাসে উঠলে আর ভাড়া লাগবে না রূপান্তরকামীদের।   

Advertisement

বিজয় জানিয়েছেন, বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম এমন প্রতিটি পরিবারকে বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। নয়া এই প্রকল্পের নাম ‘অন্নপূর্ণা সুপার সিক্স’। আগামী বছর পোঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালু হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায়, যোগ্য পরিবাররগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ পৌঁছে যাবে। অনুমান করা হচ্ছে, এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। বিজয় জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পরিবারগুলির উপর আর্থিক বোঝা সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় বর্তমানে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারেন মহিলারা। কিন্তু সোমবার সেই প্রকল্পের পরিধি সম্প্রসারাণের কথা ঘোষণা করলেন বিজয়। এবার থেকে শুধু সরকারি বাসে নয়, এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স বাসেও মিলবে এই সুবিধা। আন্তঃজেলা বাসগুলিতেও এই সুবিধা কার্যকর হবে। শুধু তাই নয়, মহিলাদের পাশাপাশি রূপান্তরকামীরাদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “মহিলাদের ভ্রমণের স্বাধীনতা তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং পরিবারের অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে।” তাঁর কথায়, “তামিলনাড়ুর যে কোনও প্রান্তে বসবাসকারী কোনও নারীই যাতে যাতায়াতের খরচের কারণে সুযোগ থেকে বঞ্চিত না হন – সামাজিক ন্যায়বিচারের এই নীতিকেই সরকার অনুসরণ করছে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.