Tamil Nadu

তামিলনাড়ুর ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ হঠাৎ চমক, ভোটের আগে অজান্তেই ৫ গুণ টাকা পেলেন মহিলারা

তামিলনাড়ুতে এখনও বাজেট পেশ হয়নি। আগামী মঙ্গলবার সেই বাজেট পেশ হওয়ার কথা। তার আগেই আচমকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গেল ৫ গুণ বেশি অনুদানের টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২১:৩১

options
link
তামিলনাড়ুর ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ হঠাৎ চমক, ভোটের আগে অজান্তেই ৫ গুণ টাকা পেলেন মহিলারা
ভোটের আগে অজান্তেই ৫ গুণ টাকা পেলেন তামিলনাড়ুর মহিলারা। নিজস্ব ছবি

ভোটের আগে বিরাট চমক তামিলনাড়ুতে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো তামিলনাড়ুতেও রয়েছে মহিলাদের জন্য বিশেষ সরকার প্রকল্প। আর সেই প্রকল্পে কোনওরকম ঘোষণা ছাড়াই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল বরাদ্দ টাকার চেয়েও ৫ গুণ বেশি টাকা। অ্যাকাউন্টে একসঙ্গে ৫০০০ টাকা পেয়ে অবাক হয়ে গিয়েছেন সেখানকার মহিলারা। ঘটনা সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ভাতা বৃদ্ধি না করেই ভোটের আগে কৌশলী চালে মহিলাদের মন জয়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

Advertisement

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বর্তমানে দেশের ১২টি রাজ্যে মহিলাদের অনুদান দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। এই তালিকায় রয়েছে তামিলনাড়ুও। চলতি বছরে বাংলার সঙ্গেই বিধানসভা নির্বাচন হবে এখানেও। সাম্প্রতিক সময়ে বাংলায় অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মাসিক অনুদান ৫০০ টাকা করে বৃদ্ধি করেছে। তবে তামিলনাড়ুতে এখনও বাজেট পেশ হয়নি। আগামী মঙ্গলবার সেই বাজেট পেশ হওয়ার কথা। তার আগেই আচমকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গেল ৫ গুণ বেশি অনুদানের টাকা। যেখানে এখানকার মহিলারা মাসে ১০০০ টাকা করে পান সেখানে গত শুক্রবার ৫০০০ টাকা করে ঢুকেছে।

Advertisement

১০০০ টাকার সঙ্গে মহিলাদের গ্রীষ্মকালীন প্যাকেজ হিসেবে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের ভাতার সঙ্গে মার্চ ও এপ্রিল মাসের ভাতার টাকা অগ্রিম পাটিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে তামিলনাড়ু সরকারের তরফে জানা যাচ্ছে, ১০০০ টাকার সঙ্গে মহিলাদের গ্রীষ্মকালীন প্যাকেজ হিসেবে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের ভাতার সঙ্গে মার্চ ও এপ্রিল মাসের ভাতার টাকা অগ্রিম পাটিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের মুখে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ৫০০০ টাকা। যার অর্থ হল, আগামী দু’মাস তামিলনাড়ুর মহিলারা আর ভাতা পাবেন না তাঁদের পরবর্তী ভাতা ঢুকবে মে মাসে ভোটের ফলাফল প্রকাশের পর।

Advertisement

স্ট্যালিন সরকারের তরফে হঠাৎ এভাবে ভাতা বৃদ্ধির ঘটনায় বিরোধীদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে মহিলা ভোটারদের মন জিততেই এই উদ্যোগ নিয়েছে সরকার। ভাতা বৃদ্ধি না করেই হঠাৎ করে দেওয়া হয়েছে চমক। তবে এখানেই খান্ত নেই স্ট্যালিন সরকার। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, ভোটে জিতে সরকার গড়লে মহিলাদের ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ দ্বিগুণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.