Tamil Nadu

লিফট কেন খারাপ? প্রশ্ন করতেই ব্যাঙ্ক ম্যানেজারকে সপাটে চড়! বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কায়লভিজি ম্যানেজারকে লাগাতার আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:২৮

options
link
লিফট কেন খারাপ? প্রশ্ন করতেই ব্যাঙ্ক ম্যানেজারকে সপাটে চড়! বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি
ভাইরাল হওয়া ভিডিওর অংশ।

লিফট নিয়ে বচসা! স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার ব্যাঙ্ক ম্যানেজারকে সপাটে চড়। বিতর্কে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি কায়লভিজি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে একজন রাজনৈতিক পরিবারের সদস্য কীভাবে এই কাজ করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ঘটনায় কড়া পদক্ষেপ করেছে পুলিশ। ম্যানেজারকে মারধর, ভয় দেখানোর অভিযোগে কায়লভিজির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সামনে আসা ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কায়লভিজি ম্যানেজারকে লাগাতার আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন! এমনকী নানারকম অঙ্গভঙ্গি নকল করতেও দেখা যাচ্ছে কায়লভিজিকে।

জানা যায়, কায়লভিজির বাবা এমকে আলাগিরি রাজনীতির সঙ্গে যুক্ত। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি গত ২০ জুলাই চেন্নাইয়ের আদিয়ার এলাকার একটি স্টেট ব্যাঙ্কে ঘটে। ঘটনার সূত্রপাত লিফটকে ঘিরে। জানা যায়, স্টেট ব্যাঙ্কের শাখাটি যে বিল্ডিংয়ে, সেটির মালিক কায়লভিজির। সেই বিল্ডিংয়ে বহুদিন ধরে একটি লিফট খারাপ অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, এই বিষয়ে একাধিকবার কায়লভিজিকে জানানো হলেও কর্ণপাত করেননি। এরফলে সমস্যায় পড়ছিলেন ব্যাঙ্ককর্মী থেকে গ্রাহকেরা। শেষপর্যন্ত কায়লভিজিকে ম্যানেজারকে ডেকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। আর সেই সময়ই হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুধু তাই নয়, ব্যাঙ্ক ম্যানেজারকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি সপাটে চড় মারেন বলে অভিযোগ।

Advertisement

আর সেই ছবি ধরা পড়ে ম্যানেজারের ঘরে বসানো সিসিটিভিতে। যেখানে দেখা যাচ্ছে, কায়লভিজি ম্যানেজারকে লাগাতার আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন! এমনকী নানারকম অঙ্গভঙ্গি নকল করতেও দেখা যাচ্ছে কায়লভিজিকে। এরমাঝেই আচমকা ম্যানেজারের গলায় চড় কষিয়ে দেন করুণানিধির নাতনি। আর সেই ফুটেজই সমাজমাধ্যমে এখন ভাইরাল। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.