Tamil Nadu Government

শেষ বিজয়-রাজ! ‘যে কোনও সময় ভেঙে যেতে পারে তামিলনাড়ু সরকার’, ভোটের প্রস্তুতি শুরু স্ট্যালিনের

সূত্রের খবর, নিজের সচিবালয়কে স্ট্যালিন এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আদালত বা স্পিকার বিজয়কে সমর্থন করা ২৫ জন এআইএডিএমকে বিধায়কের বিধায়ক পদ বাতিল করেন, তাহলে জোটসঙ্গীরা যে কোনও সময় বিজয়ের দলকে সমর্থন করার পথ থেকে সরে আসতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:৪৬

options
link
শেষ বিজয়-রাজ! ‘যে কোনও সময় ভেঙে যেতে পারে তামিলনাড়ু সরকার’, ভোটের প্রস্তুতি শুরু স্ট্যালিনের
স্ট্যালিন-বিজয়। ফাইল ছবি।

যে কোনও সময় শেষ হতে পারে বিজয়-রাজ। তামিলনাড়ুতে টিভিকে সরকারের পতন সময়ের অপেক্ষা। এমনটাই দাবি ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের। তিনি নিজের দলকে খুব শিগগিরই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। স্ট্যালিনের ধারণা, যেভাবে টিভিকে সরকার চলছে, সেটা শরিকদের পছন্দ নয়, তাই এই সরকার স্থায়ী হতে পারে না।

Advertisement

সূত্রের খবর, নিজের সচিবালয়কে স্ট্যালিন এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আদালত বা স্পিকার বিজয়কে সমর্থন করা ২৫ জন এআইএডিএমকে বিধায়কের বিধায়ক পদ বাতিল করেন, তাহলে জোটসঙ্গীরা যে কোনও সময় বিজয়ের দলকে সমর্থন করার পথ থেকে সরে আসতে পারে। আসলে বিজয়ের সরকারকে বাইরে থেকে সমর্থন করছে দুই বাম দল ও ভিসিকে। আদতে ওই দলগুলি ডিএমকেরই জোটসঙ্গী। তাঁদের এতদিন স্ট্যালিনই নিয়ন্ত্রণ করে এসেছেন। তাই তিনি যদি চান, তাহলে ওই দলগুলি বিজয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সেক্ষেত্রে সরকার যে কোনও সময় পড়ে যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তাঁর পক্ষে ছিলেন মোট ১২০ জন বিধায়ক, যা মোটেই স্বস্তিদায়ক নয়। এর বাইরে এআইএডিএমকের বেশ কিছু বিধায়ক বিজয়কে সমর্থন করেন।

Advertisement

স্ট্যালিনের বিশ্বাস এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের বিধায়কপদ বাতিল হবে। স্পিকার না করলেও আদালতে হবে। সেটা হলেই স্ট্যালিনের সরকার অস্থির হয়ে যাবে। এবং সেটা যে কোনও সময় ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে মেয়াদ শেষের অনেক আগেই ভোট হবে তামিলনাড়ুতে। কারণ ডিএমকে অন্য কোনও দলের সমর্থনে সরকার গড়ার চেষ্টা করবে না। ফলে এখন থেকেই দলের উচিত নির্বাচনের জন্য প্রস্তুত থাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.