Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Pune

‘ছেলে হচ্ছে না কেন?’, স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী!

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পুণের হাভেলিরই একটি ফ্যাব্রিকেশন কারখানায় ওয়েল্ডারের কাজ করে। স্ত্রীকে প্রায়ই মারধর করত সে। সঙ্গে চলত অকথ্য গালিগালাজ। পুরোটাই পুত্রসন্তান জন্ম দিতে না পারার 'ব্যর্থতা'র জন্য। কিন্তু ২০ এপ্রিল অভিযুক্ত চরম পদক্ষেপ করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:২৯

options
link
‘ছেলে হচ্ছে না কেন?’, স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী! zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

নারকীয়! নৃশংস! মর্মান্তিক! ‘ছেলে হচ্ছে না কেন!’-এই ‘অভিযোগে’ স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী! ঘটনাটি ঘটেছে পুণের হাভেলি তালুকের একটি গ্রামে। দম্পতির দুই কন্যাসন্তান আগেই রয়েছে। তার জন্য প্রায়ই স্ত্রীকে গালিগালাজ, মারধর করত স্বামী। কিন্তু গত ২০ এপ্রিল পরিস্থিতি চরমে ওঠে। কেন পুত্রসন্তানের জন্ম দিতে পারছে না-সেই প্রশ্ন তুলে এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে, তাঁর গোপনাঙ্গে শৌচালয় পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেয় বছর তিরিশের ওই ব্যক্তি।

এমনকী ঘটনার প্রেক্ষিতে গুরুতর জখম হলেও স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি সে। তরুণীর কাকুতি-মিনতি সত্ত্বেও তাঁকে ঘরে আটকে রাখে স্বামী। পরে একদিন সুযোগ পেয়ে, মেয়েদের সাহায্যে আক্রান্ত মহিলা পালিয়ে যান। শোলাপুরে বাবা-মায়ের কাছে পৌঁছনোর পর, পুলিশকে সবটা জানান। মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুণে গ্রামীণ পুলিশ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে অভিযুক্ত এখনও ধরা পড়েনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পুণের হাভেলিরই একটি ফ্যাব্রিকেশন কারখানায় ওয়েল্ডারের কাজ করে। স্ত্রীকে প্রায়ই মারধর করত সে। সঙ্গে চলত অকথ্য গালিগালাজ। পুরোটাই পুত্রসন্তান জন্ম দিতে না পারার ‘ব্যর্থতা’র জন্য। কিন্তু ২০ এপ্রিল অভিযুক্ত চরম পদক্ষেপ করে। প্রথমে স্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়ায়, পরকীয়ায় আসক্তির অভিযোগ করে, এমনকী, ‘ছেলে কেন হচ্ছে না’- সেই প্রশ্ন তুলে কটূক্তিও করে। তার পর হুমকি দেয়, গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেবে। আর সঙ্গে সঙ্গেই তা করেও বসে। শৌচালয় থেকে অ্যাসিড নিয়ে এসে ঢেলে দেয় স্ত্রীর গোপনাঙ্গে। ওই পরিস্থিতিতে টানা ১৫ দিন স্ত্রীকে বাড়িতেই আটকে রেখেছিল ওই ব্যক্তি। অনুরোধ সত্ত্বেও চিকিৎসকের কাছে নিয়ে যায়নি। ৯ মে, মহিলা মেয়েদের সাহায্যে পালিয়ে যান। পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ এবং ১২৪ ধারায় অভিযোগ রুজু করেছে। মহিলার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.