বিচারপতি ডঃ স্বর্ণকান্ত শর্মার বিরুদ্ধে সমাজমাধ্যমে ‘মানহানিকর এবং অত্যন্ত বিদ্বেষমূলক’ পোস্টের অভিযোগ আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আদালত অবমাননার নোটিস দিল দিল্লি হাই কোর্ট। কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং অন্যান্য আপ নেতাদেরকেও নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
গত বৃহস্পতিবারই দিল্লি হই কোর্ট জানিয়েছিল, কেজরিওয়াল, মণীশ এবং অন্যন্য প্রথম সারির আপ নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করা হবে। বিচারপতি শর্মা জানান, তাঁর সম্পর্কে ‘অত্যন্ত কুৎসামূলক, চরম অবমাননাকর ও মানহানিকর’ বিষয়বস্তু অনলাইনে প্রচার করা হচ্ছে, যা আসলে বিচারব্যবস্থার উপরে আক্রমণের শামিল। তিনি বলেন, “এই বিষয়ে আমি নীরব থাকতে পারি না।” তবে তিনি স্পষ্ট করেছেন, আবগারি মামলার শুনানি অন্য বেঞ্চে হবে। কিন্তু আদালত অবমাননার মামলাটি তিনি নিজেই শুনবেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের আদালত অবমাননার নোটিস দিল দিল্লি হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, বিচারপতি শর্মা পক্ষপাতদুষ্ট। গান্ধীজির সত্যাগ্রহের পথ অনুসরণ করে বিচারপতি শর্মাকে তিনি বয়কটও করেন। জানিয়ে দেন, ওই বিচারপতির শুনানিতে তিনি আর উপস্থিত থাকবেন না। কেজরিওয়ালের পাশাপাশি মণীশ, দুর্গেশ পাঠক, বিনয় মিশ্র, দেবেশ বিশ্বকর্মা, সঞ্জয় সিং এবং সৌরভ ভরদ্বাজরাও রয়েছেন এই অবমাননা মামলার অভিযুক্তদের তালিকায়। সব মিলিয়ে দিল্লির পূর্বতন প্রশাসনের মুখ্য ব্যক্তিত্বদের সঙ্গে আদালতের এই সংঘাত নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর