সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকেই রাজ্যে কোকাকোলা ও পেপসি বয়কট করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর দু’টি বড় বিপণি সংগঠন৷ তার বদলে স্থানীয় পানীয় বিক্রির উপর জোর দেওয়ার কথা বলেছে তামিলনাড়ু ট্রেডার্স ফেডারেশন (TNLF) ও কনসোর্টিয়াম অফ তামিলনাড়ু ট্রেডার্স৷ বিক্রেতাদের কালি মার্ক, বোভোন্টো ও টোরিনোর মতো স্থানীয় ঠান্ডা পানীয় বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

ভারতীয় বাজারে বিদেশী এই পন্যগুলির রমরমা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ তামিলনাড়ু বাণীগড় সঙ্গাঙ্গলিন পেরামায়াপ্পুর (TNVSP) প্রেসিডেন্ট বিক্রম রাজা বলেন, জাল্লিকাট্টু আন্দোলনের পর থেকেই এই বিদেশী পানীয়গুলির উপর থেকে বিরুদ্ধ মনোভাব তৈরি হয়েছে তামিল জনগণের৷ এছাড়া অন্যান্য সংগঠনের দাবি, বিদেশী পানীয়র রমরমার জেরে মার খাচ্ছে দেশীয় পানীয়গুলি৷ এর জেরে জলসঙ্কটও দেখা দিচ্ছে রাজ্যে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই
প্রতিবাদী সংগঠনগুলির পক্ষে প্রায় ৬০০০ ছোট-বড় ও মাঝারি মাপের এন্টারপ্রাইজ রয়েছে৷ এদের সদস্য সংখ্যাও প্রায় ১৫ লক্ষ৷ সেক্ষেত্রে গ্রীস্মের মুখে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে এই পানীয় সংস্থাগুলি৷ বিষয়টিতে হতাশা প্রকাশ করেছেন ইন্ডিয়ান ব্রেভারেজ অ্যাসোশিয়েশনের সচিব অরবিন্দ বর্মা৷
শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না