একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও তামিলনাড়ুতে কার্যত ‘বিজয়রথ’ ছুটিয়েছে প্রথমবার ভোটের ময়দানে লড়াই করা থলপতি বিজয়ের দল টিভিকে। আর তার মাঝেই যেন নিয়তির পরিহাস। মাত্র একটি ভোটের ব্যবধানই দ্রাবিড়ভূমে গদি ওলটালো ডিএমকে মন্ত্রীর।
আরও পড়ুন:
মনিকন্দন শিবানান্থম। তিনি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একজন ভোটার। কর্মসূত্রে থাকেন ওমানের মাসকটে। সুদূর ওমান থেকে তিনি এবারে নিজ রাজ্যে ভোট দিতে আসেন। আর তাঁর সেই একটি ভোটই ডিএমকে মন্ত্রী কে আর পেরিয়াকারুপ্পান ভাগ্য নির্ধারণ করে। তিরুপ্পাত্তুর বিধানসভা আসনে তিনি পরাজিত হয়েছেন। সোমবার ফল বেরোনোর পর উচ্ছ্বসিত হয়ে মনিকন্দন সমাজমাধ্যমে বলেন, “মাসকট থেকে আমি দেশে ফিরেছিলাম শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। কিন্তু আমার ভোটটিই চূড়ান্ত ফলাফল নির্ধারণকারী হিসাবে উঠে আসে।” উল্লেখ্য, পেরিয়াকারুপ্পান তামিলনাড়ুর বিদায়ী সমবায় মন্ত্রী। টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতির কাছে তিনি পরাজিত হন। নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী, সেতুপতির প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৩৭৫। মাত্র একটি ভোটের ব্যবধানে তিনি পেরিয়াকারুপ্পানকে হারিয়েছেন।
প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। ইতিমধ্যেই টিভিকের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। আগামী দিনে তামিল রাজনীতিতে মূল চরিত্র হয়ে উঠতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।
সর্বশেষ খবর
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের
-
‘দর্শক আমার ছবি ব্লকবাস্টার করবে’, পুজো রিলিজ নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত
-
উপনির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে হুমায়ুন? রেজিনগরে নয়া সমীকরণ!
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের