Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Raghav Chadha

বাংলায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত ‘দলবদলু’ রাঘব, ‘ঐতিহাসিক’, বলছেন প্রাক্তন আপ নেতা

সোমবার রাঘব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই চমকপ্রদ ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক অসাধারণ জয় অর্জন করেছে - যা সত্যিই ঐতিহাসিক।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২১:৫১

options
link
বাংলায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত ‘দলবদলু’ রাঘব, ‘ঐতিহাসিক’, বলছেন প্রাক্তন আপ নেতা zoom
রাঘব চাড্ডা। ছবি: এক্স।
Advertisement

বাংলায় ১৫ বছরের তৃণমূল সরকার অবসান। পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটল পদ্ম। বাংলায় বিরাট জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানালেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডা। এই জয়কে তিনি ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

সোমবার রাঘব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই চমকপ্রদ ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক অসাধারণ জয় অর্জন করেছে – যা সত্যিই ঐতিহাসিক।’ অসম এবং পুদুচেরির ফলাফলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘উন্নয়ন এবং শক্তিশালী শাসনের প্রতি এখানকার জনগণ আবার আস্থা রেখেছেন। এর জেরেই এই ফল।’ পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীনকেও অভিনন্দন জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ছাব্বিশে ২২৬-এর বেশি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি ও কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে বিশ্বাস ছিল বাংলার মানুষের প্রতি। সোমবার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যায়, অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু বেলা গড়াতেই পিছিয়ে পড়ে তৃণমূল। শেষমেশ পর্যুদস্ত হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.