সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল পড়ুয়াদের মক ড্রিল শেখানোর ক্লাস৷ পড়ুয়ারা বেশিরভাগই প্রাথমিক বিভাগের৷ অচিরেই সেই মক ড্রিল ক্লাস বদলে গেল আতঙ্কে৷ মক ড্রিল চলাকালীন চার তলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শিক্ষিকা৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি স্কুলে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মক ড্রিলের ক্লাস চলছিল ওই স্কুলে৷ মক ড্রিলে অংশ নেন জখম ওই শিক্ষিকা৷ দুর্ঘটনা ঘটলে কী করে উঁচু থেকে দড়ি বেয়ে নামতে হবে তা হাতেকলমে দেখাচ্ছিলেন ওই শিক্ষিকা৷ সেই মতো দড়ি বেয়ে চারতলা থেকে নিচে নামছিলেন ওই শিক্ষিকা৷ আচমকাই মাঝপথে হাত ফস্কে যায় তাঁর৷ একেবারে নিচে পড়ে যান ওই শিক্ষিকা৷ ঘটনার জেরে সকলেই হতভম্ব হয়ে পড়ে৷ সম্বিত ফিরতে সকলেই ছুটে যান জখম শিক্ষিকার উদ্ধারে৷ আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
লাভ জেহাদের শিকার যুবতী! নাম ভাঁড়িয়ে সহবাস, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল! হাওড়ায় গ্রেপ্তার ফারহাদ
-
রাতের অন্ধকারে সন্ন্যাসী নেতাজির সঙ্গে দেখা করেন মোরারজি দেশাই, কেন?
-
মিড ডে মিলের লাখ লাখ টাকা হেডমাস্টারের পকেটে! ফেরতের নির্দেশ ‘অমান্য’, কড়া পদক্ষেপের পথে প্রশাসন
-
১২ হাজার রান, ভারতের মাটিতে দু’শোর বেশি ছক্কা, সেঞ্চুরি রোহিতের
-
বাণিজ্য থেকে প্রতিরক্ষা, ট্রাম্পের সঙ্গে ফোনে একাধিক বিষয়ে কথা মোদির, কমল শুল্ক উদ্বেগ?