শৌচাগার সাফাইয়ে ছাত্রীদের বাধ্য করলেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

গত সাতদিনে তৃতীয়বার শিক্ষিকার হাতে ছাত্রী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:০৯

options
link
শৌচাগার সাফাইয়ে ছাত্রীদের বাধ্য করলেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে সাফ সুতরো রাখতে হবে। গড়ে তুলতে হবে স্বচ্ছ এক ভারত। আর তার সূত্রপাত করতে হবে নিজের ঘরবাড়ি বা স্কুল থেকেই। এমনটাই স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে এভাবে বাস্তবায়িত করতে হবে, আঁচ পাননি তামিলনাড়ুর থিরুভাল্লুর জেলার একটি সরকারি স্কুলের পড়ুয়ারা। পড়াশোনায় খারাপ, তাই ছাত্রীদের শৌচাগার সাফাইযে বাধ্য করার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে। ফেসবুক-হোয়াটসঅ্যাপে সেই ভিডিও ভাইরালও হয়ে গেল।

Advertisement

[‘সোমনাথ মন্দির চাননি নেহেরু’, গুজরাটে কংগ্রেসকে আক্রমণ মোদির]

ওই ভিডিওয় দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্রী হাতে একটুকরো কাপড় নিয়ে স্কুলের নোংরা শৌচাগার সাফ করছে। তাদের গায়ে স্কুলেরই ইউনিফর্ম। এক ছাত্রী শৌচাগারের মেঝে পরিষ্কার করছে, আর এক ছাত্রী জল ঢেলে নোংরা ধুচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এই ভিডিওটি আর এম জৈন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের। ওই স্কুলে ১০০০-এরও বেশি মেয়ে পড়াশোনা করে। স্কুলেরই প্রধানশিক্ষিকা ওই ছাত্রীদের জোর করে শৌচাগার সাফ করতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রীদের মাথা মেঝেতে ঠেকিয়ে রাখার শাস্তিও দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এই ঘটনায় থিরুভাল্লুরের এসএফআইয়ের জেলা সচিব এন দীনেশ জেলাশাসকের কাছে অভিযোগ নথিভুক্ত করেছেন। ওই ছাত্রীরা জানিয়েছেন, প্রধানশিক্ষিকা তাদের এই কাজ করতে বাধ্য করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত শুক্রবারই ভেলোরে চার ছাত্রী শিক্ষিকার বকা খেয়ে আত্মহত্যা করে। তারপরও যে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, নয়া ভিডিওতেই তা পরিষ্কার। এই নিয়ে গত সাতদিনে তৃতীয়বার শিক্ষিকার হাতে ছাত্রী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement

[আচমকাই কালো হল সিয়াং নদীর জল, আতঙ্কে অরুণাচলের বাসিন্দারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.