সব কিছুর খেয়াল রাখিস, দিদি। বাবা-মাকে একা ছাড়বি না। আমি চললাম। রাখি পূর্ণিমার দিন দিদির থএকে রাখি বাঁধার পর বাড়ি ফিরে আত্মঘাতী কিশোর। তার আগে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে সে। এক বন্ধুকেও ভিডিও বার্তা পাঠায় কিশোর। তারপরই ঘর থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রোহিত সাহেবরাও ধাঙ্গর। বয়স সতেরো। সে মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা। রাখি পূর্ণিমার দিন বাবার বাইকে চেপে দিদির বাড়ি যায় সে। সেখানে দিদির থেকে রাখি পরেন। সেখানে কিছুক্ষণ থাকার পর ফিরে আসেন। তার আচরণে কোনও স্বাভাবিক কিছু লক্ষ্য করেননি পরিবারের সদস্যরা। বাড়ি ফিরে চলে যায়, নিজের ঘরে। তারপর ইনস্টাগ্রামে দিদি ও তার রাখিবন্ধনের ছবি পোস্ট করেন। সেখানে সে লেখে, ‘ সব কিছুর খেয়াল রাখিস, দিদি। বাবা-মাকে একা ছাড়বি না। আমি চললাম।’
এরপরই রোহিত তার এক বন্ধুকে ভিডিওবার্তা পাঠায়। দাবি, সেই ভিডিওয় রোহিত বলেছে, অনলাইন গেমে প্রচুর টাকা খুঁইয়েছে সে। দিদির সঙ্গে সোশাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি আরও একটি পোস্ট করে রোহিত। সেখানে সে লিখেছে, ‘পরের বার আমি যখন আসব, সবার প্রিয় হব। তখন চোখের জল থাকবে না। কিছু হারিয়ে যাবে না।’
রোহিত ভিডিও বন্ধুকে পাঠানোর পর সেই বন্ধু দ্রুত তার বাড়িতে আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়। এই মৃত্যুর পিছনে শুধু মাত্র অনলাইনে গেমে আর্থিক ক্ষতির রয়েছে নাকি অন্য কোনও বিষয় তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার