সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভার্সেস বর্তমান উপমুখ্যমন্ত্রী! বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সম্রাটের আপ্তসহায়ক শত্রুধন কুমার দাবি করলেন, বাংলো খালি করার সময় বেশ কিছু সরকারি সম্পত্তি চুরি করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। উপমুখ্যমন্ত্রীর বাসভবন উধাও হয়েছে সোফা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফুল গাছের টব ইত্যাদি!
বেশ কিছু দিন আগে বিহারে পালাবদল হলেও উপমুখ্যমন্ত্রীর বাংলোতেই থাকছিলেন তেজস্বী। সম্প্রতি সেটি বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাটের জন্য বরাদ্দ হলে বাংলো ছাড়েন তিনি। সম্প্রতি সেই বাংলো পরিদর্শনে যান উপমুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক শত্রুধন। এরপরই তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর নামে। শত্রুধনের দাবি, উপমুখ্যমন্ত্রীর ব্যবহৃত ট্যাবও বাংলো থেকে ‘হাওয়া’ হয়ে গিয়েছে!
স্বভাবতই এমন অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। যদিও আরজেডি-র বক্তব্য, সস্তা রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, সোমবারই চাকরির বিনিময়ে জমি হাতানোর মামলায় লালু ও তাঁর দুই পুত্রের জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। মাথাপিছু ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের গ্রেপ্তার করা যাবে না।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?