ক্রমে দক্ষিণ ভারতকে নিজেদের দুর্গে পরিণত করছে কংগ্রেস! কেরলের পর তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনেও (Telangana Municipal Election Results 2026) জয়জয়কার হাত শিবিরের। অন্তত প্রাথমিক ফলাফলে তেমনই ইঙ্গিত। কংগ্রেসের দাপটে কার্যত ধুয়েমুছে সাফ বিজেপি। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ল ভারত রাষ্ট্র সমিতি।
আরও পড়ুন:
গত ১১ ফেব্রুয়ারি তেলেঙ্গানার ১১৬টি পুরসভা এবং ৭টি পুরনিগমে নির্বাচন হয়। শুক্রবার সকালে শুরু ভোটগ্রহণ। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস শাসিত রাজ্যটিতে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। ভোট হয়েছিল ব্যালটে। ফলে ভোটগণনা সময়সাপেক্ষ। তবে এ পর্যন্ত যা ফলাফল পাওয়া গিয়েছে তাতে রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি।

দুপুর দেড়টা পর্যন্ত যা ফলাফল প্রকাশিত হয়েছে তাতে ১১৬টি পুরসভার ২৫৮২টি ওয়ার্ডের মধ্যে ঘোষিত ফলাফলে কংগ্রেস এগিয়ে ৫০৬ ওয়ার্ডে। গত লোকসভা নির্বাচনে রাজ্যের রাজনীতি থেকে কার্যত উবে যাওয়া ভারত রাষ্ট্র সমিতি এবার কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত ঘষিত ফলাফলে বিআরএস এগিয়ে ২৮২ আসনে। বিজেপি এখনও ৩ সংখ্যায় পৌঁছতে পারেনি। এ পর্যন্ত তাদের ঝুলিতে গিয়েছে ৭৫টি আসন। গত লোকসভা নির্বাচনেও তেলেঙ্গানায় ১৭টির মধ্যে আট আসনে জিতেছিল বিজেপি। সে হিসাবে দেখতে গেলে এবার কার্যত সাফ হওয়ার মুখে গেরুয়া শিবির। এ তো গেল পুরসভার ফল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ পুরনিগমের ৭টিতেই এগিয়ে কংগ্রেস। এই ফলাফল ধরে রাখতে পারলে তেলেঙ্গানায় ঐতিহাসিক হতে চলেছে হাত শিবিরের জন্য।
এমনিতে স্থানীয় নির্বাচনে শাসকদলের দিকে ভোট দেওয়ার প্রবণতা দেখা যায়। তবে যেভাবে একপেশেভাবে তেলেঙ্গানায় কংগ্রেস এগোচ্ছে, সেটা খানিকটা অপ্রত্যাশিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি দক্ষিণ ভারতকেই নয়া দুর্গ বানাচ্ছে কংগ্রেস। কর্নাটকে কংগ্রেসের সরকারের। সদ্য কেরলের স্থানীয় নির্বাচনেও এগিয়ে ছিল হাত শিবির। আসন্ন তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচনে হট ফেভারিট কংগ্রেস জোট। এবার তেলেঙ্গানাতেও একচেটিয়া জয়ের পথে হাত শিবির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?