সপ্তাহ খানেকের বেশি নিখোঁজ স্বামী। এমতাবস্থায় স্থানীয় থানায় গিয়ে নিখোঁজ ডায়রি করেন স্ত্রী। কিন্তু তেলেঙ্গানা পুলিশি তদন্তে ফাঁস হয়ে গেল ভয়ংকর ষড়যন্ত্র। আসলে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তরুণী। সেই কারণেই প্রেমের কাঁটা স্বামীকে খুন করে মাটিতে পুঁতে দেন তিনি। এই কাজে তাঁকে সাহায্য করেন প্রেমিক। পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া যুবকের নাম বছর বিয়াল্লিশের মুথয়াম রেড্ডি। গত ১৮ মে তাঁর স্ত্রী কল্পনা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পাশের গ্রাম এলগোইয়ের বাসিন্দা গেইনি পান্ডারি ওরফে চিন্টু নামের এক যুবকের সঙ্গে ফোনে নিয়মিত কথা বলতেন কল্পনা। উভয়কে আটক করে জিজ্ঞাসাবাদে সামনে চলে আসে পরকীয়া প্রেমের কারণেই খুনের ঘটনা। আসলে বেশ কয়েক মাস আগে চিন্টুর সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। বিষয়টি জানতে পারেন মুথয়াম। তিনি এই বিষয়ে আপত্তি করেন। বাড়িতে নিয়মিত অশান্তি শুরু হয়। এই অবস্থায় প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেন কল্পনা।
তদন্তকারীরা জানিয়েছেন, এলগোই গ্রামের নির্জন জায়গায় খুন করা হয় মুথয়ামকে। এর পর পাশের খেতে পুঁতে ফেলা হয় দেহ। মাটি খুঁড়তে একটি জেসিবি মেশিনকে কাজে লাগান চিন্টু-কল্পনা। মাটি ঢাকা চাপা দিয়ে উপরে পাথর ছড়িয়ে দেন তাঁরা। অভিযুক্তরা খুনের বিষয়টি স্বীকার করার পরে মাটি খুঁড়ে দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়। তাতেই খুনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ডিএসপি ভেঙ্কটা রেড্ডি জানান, খুনের ঘটনায় কল্পনা-চিন্টু ছাড়া আর কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহরের স্কুলে নতুন করে অসুস্থ ৭, হস্টেল ছুটির সিদ্ধান্ত, পরীক্ষা করা হচ্ছে পানীয় জল
-
ক্ষুদিরামের আত্মবলিদানই সুভাষচন্দ্রের অনুপ্রেরণা, গায়ে কাঁটা দেওয়া অগ্নিযুগের গল্প
-
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?
-
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে স্কটিশ চার্চ কলেজের অভিনব উদ্যোগ, পাশে শিল্পজগৎ
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে