Telegram

‘নিট’ প্রশ্নফাঁস রুখতে নিষেধাজ্ঞা, কেন্দ্রকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম, বুধেই শুনানি

NEET UG 2026 Paper Leak: ঠিক কী কারণে এই সাময়িক নিষেধাজ্ঞা? ‘নিট’ পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, বহু টেলিগ্রাম চ্যানেলের উপরে গত কয়েক মাস ধরেই নজরদারি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, ‘পেপার লিকড লিট’, ‘রি-নিট ২০২৬’, ‘রি নিট মাফিয়া’র মতো নামের চ্যানেলগুলি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল প্রকাশ্যে। পরীক্ষার্থীদের থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, এই ধরনের প্রতিশ্রুতি আসলে প্রতারণা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:৩৯

options
link
‘নিট’ প্রশ্নফাঁস রুখতে নিষেধাজ্ঞা, কেন্দ্রকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম, বুধেই শুনানি
সিনেমা ও ওটিটি'র কনটেন্ট চুরি! কেন্দ্রের রোষে টেলিগ্রাম, ১৫ দিনের মধ্যে জবাব তলব

নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজব রুখতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। আদালত সূত্রে খবর, মামলাটি ইতিমধ্যেই গৃহীত হয়েছে। বুধবারই বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে জরুরি ভিত্তিতে সেটির শুনানি হবে। টেলিগ্রামের দাবি, ভারত সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক। এর ফলে লক্ষ লক্ষ ব্যবহারকারী হয়রান হচ্ছে।

Advertisement

ঠিক কী কারণে এই সাময়িক নিষেধাজ্ঞা? ‘নিট’ পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, বহু টেলিগ্রাম চ্যানেলের উপরে গত কয়েক মাস ধরেই নজরদারি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, ‘পেপার লিকড লিট’, ‘রি-নিট ২০২৬’, ‘রি নিট মাফিয়া’র মতো নামের চ্যানেলগুলি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল প্রকাশ্যে। পরীক্ষার্থীদের থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, এই ধরনের প্রতিশ্রুতি আসলে প্রতারণা। গত ২ মে ২২ লক্ষ পরীক্ষার্থী ‘নিট’ পরীক্ষা দিয়েছিলেন। এরপরই প্রকাশ্যে আসে পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত অনেককেই গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বেশিরভাগই অধ্যাপক এবং তাঁরা পরীক্ষক সংস্থা এনটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় বিতর্ক চরমে উঠতেই ‘নিটে’র পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় এনটিএ। আগামী ২১ জুন হতে চলেছে সেই পরীক্ষা। সেখানে যাতে আর কোনওরকম জালিয়াতির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে এনটিএ। তাদের অনুরোধেই ভারত সরকার টেলিগ্রাম অ্যাপের উপর আগামী ২২ জুন পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। 

Advertisement

এনটিএ-র তরফে জানানো হয়েছে, পরীক্ষা প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যার প্রথম ধাপ হল – প্রশ্নপত্র প্রস্তুতকারীদের পৃথক রাখা। প্রশ্নপত্র তৈরি ও অনুবাদ থেকে শুরু করে নিরীক্ষণ, মুদ্রণ, প্যাকেজিং, পরিবহন এবং তা পরীক্ষার্থীদের হাতে পৌঁছন পর্যন্ত প্রতিটি পর্যায়কে কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, প্রশ্নপত্র পরিবহণকে নিরাপদ রাখতে বায়ুসেনার বিমান এবং তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পর্যন্ত গোটা প্রক্রিয়াটিকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.