মুম্বইয়ের কাছে বিস্ফোরণ, মহারাষ্ট্রে জারি হাই অ্যালার্ট

আইইডি মিলল রায়গড়ের একটি বাসে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ১৩:৪৭

options
link
মুম্বইয়ের কাছে বিস্ফোরণ, মহারাষ্ট্রে জারি হাই অ্যালার্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার রেশ কাটতে না কাটতেই বিস্ফোরণ মহারাষ্ট্রে। মুম্বইয়ের অদূরে একটি ব্যস্ত সড়কে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে। এছাড়া রায়গড় জেলার একটি বাসে মিলেছে আইইডি। পরপর এমন দুটি ঘটনায় নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রথমে রায়গড় জেলায় একটি বাসে আইইডি পাওয়া গিয়েছে বলে খবর আসে। রাতে সাড়ে দশটা নাগাদ আপটা গ্রাম থেকে রাসায়নি থানায় খবর আসে বাসে একটি বোমা পাওয়া গিয়েছে। বাস কন্ডাক্টর খবরটি দেন। পুলিশের অনুমান, বড় কোনও বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য নিয়েই বাসে আইইডি রাখা হয়েছিল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। প্রথমে আইইডি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াডের সদস্যরা। তখনই মীরা রোডে বিস্ফোরণের খবর আসে। জানা যায়, মুম্বইয়ের অদূরে অন্যতম ব্যস্ত সড়ক মীরা রোডে বিস্ফোরণটি ঘটে। তবে সৌভাগ্যক্রমে তার তীব্রতা ছিল কম। ঘটনাস্থল থেকে ধাতব টুকরো উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। এছাড়া পাটের দড়ির টুকরো ও পাউডারও পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। তবে পাউডার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সমস্ত জিনিস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মুম্বইয়ের কালিনা ল্যাবরেটরিতে।

Advertisement

কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও দশ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের ]

Advertisement

জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ে হামলার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার। তার উপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলওয়ামা হামলার পর থেকেই কাশ্মীরে সন্দেহজনক ফোনালাপ বৃদ্ধি পেয়েছে। সেই কথোপকথন রেকর্ড করতে সক্ষম হয়েছেন গোয়েন্দারা।ফেব্রুয়ারির ১৬ ও ১৭ তারিখে পাকিস্তানে থাকা জঙ্গি সংগঠনটির চাঁইদের সঙ্গে ফোন কথা হয় কাশ্মীরে সক্রিয় জইশ জঙ্গিদের একাংশের। সেই বার্তা টেপ করে গোয়েন্দারা জানতে পারেন, এবার জম্মু-সহ ভারতের অন্য রাজ্যে আত্মঘাতী হামলা চালানোর ছক কষছে জেহাদিরা। তাই বিস্ফোরণ ও আইইডি খুঁজে পাওয়ার পর মহারাষ্ট্রজুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা।

রাজ্যের যে কোনও জায়গায় সন্দেহজনক ব্যাগ দেখলেই চলছে তল্লাশি। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী।মহারাষ্ট্রের দুর্নীতিদমন শাখার প্রধান অতুলচন্দ্র কুলকার্ণি জানিয়েছেন, দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে।

পুলওয়ামা কাণ্ডের জের, মহারাষ্ট্রে প্রহৃত কাশ্মীরের পড়ুয়ারা ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.