সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উত্তপ্ত উপত্যকা৷ জম্মু-কাশ্মীরে চলল গুলি৷ শুক্রবার গভীর রাত থেকেই শুরু হয় জঙ্গি ও পুলিশ গুলির লড়াই৷ গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷
Terrorists attacked a Guard post in Achabal Anantnag. Attack was successfully repulsed. In the Ensuing gunfight, one militant was killed. While one police official sustained minor injury.@JmuKmrPolice @KashmirPolice
Advertisement— Anantnag Police (@AnantnagPolice) September 7, 2018
[সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর, শহিদ এক জওয়ান]
জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আচালবালে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে বলে খবর পায় সেনাবাহিনী৷ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেন সেনা আধিকারিকরা৷ এদিকে, এলাকায় সেনার তল্লাশি অভিযানে বাধা দিতে তৎপর হয়ে ওঠে জঙ্গিরা৷ সেনাকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ দুপক্ষের গুলির লড়াইয়ে নিকেশ হয় এক জঙ্গি৷ তবে তার নাম এখনও পাওয়া যায়নি৷ কোন সন্ত্রাসবাদী দলের সঙ্গে সে যুক্ত ছিল, তা এখনও কিছুই জানা যায়নি৷ নিকেশ হওয়া ওই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এদিকে, সেনা ও জঙ্গির গুলির লড়াই চলাকালীন এক পুলিশ আধিকারিক জখম হন৷ তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক৷
[ধারা ৩৫এ-র পক্ষে সওয়াল, জম্মু-কাশ্মীরের পুরভোট বয়কট এসপি-পিডিপির]
এর আগে, গত রবিবার সকালেও জম্মু-কাশ্মীর বান্দিপোরায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতে শহিদ হন এক সেনা জওয়ান৷ এরপর ওই এলাকায় বাড়ি বাড়ি ঢুকে চলে চিরুনি তল্লাশি৷ এই তল্লাশিতেই উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র ও কার্তুজ৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!