ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ৭২ ঘণ্টার মধ্যে কাশ্মীর উপত্যকায় সেনাঘাঁটিতে ফের আত্মঘাতী হামলা চালাল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা৷ রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগর থেকে ৫৪ কিলোমিটার দূরে বারামুলা শহর লাগোয়া জাঁবাজপোরা সেনাঘাঁটিতে হামলা করে কমপক্ষে চার থেকে পাঁচজন ফিদায়েঁ (আত্মঘাতী জঙ্গি)৷
শ্রীনগর থেকে সেনাবাহিনীর ১৫ নং কোরের কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, রাষ্ট্রীয় রাইফেলসের ৪৬ নং ব্যাটালিয়নের ক্যাম্পে দু’দিক থেকে হামলা চালায় জঙ্গিরা৷ ঠিক উরিতে সেনা সদর দফতরে যেভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা, এদিনও সেভাবেই হামলা চালায় তারা৷ প্রথমে বেশ কয়েকটি গ্রেনেড ছোড়ে৷ তারপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে৷ কিন্তু সেনা জওয়ানদের তৎপরতায় তারা মূল সেনা শিবিরে ঢুকতে ব্যর্থ হয়৷
তখন চার জঙ্গি সেনা শিবিরের লাগোয়া বিএসএফ ক্যাম্পে ঢোকার চেষ্টা করে৷ দু’পক্ষের গুলি যুদ্ধের মধ্যে সতর্ক বিএসএফ জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন৷ রাতের অন্ধকারে দু’ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় চলে৷ মুখোমুখি গুলি যুদ্ধে খতম হয় দুই জঙ্গি৷ জঙ্গিদের গুলিতে শহিদ হন এক বিএসএফ জওয়ান৷ জখম হয়েছেন আরও এক বিএসএফ জওয়ান৷ গা-ঢাকা দিয়ে থাকা বাকি জঙ্গিদের খোঁজে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও বিএসএফের যৌথবাহিনী৷
বারামুলাতে হামলার খবর পাওয়ার পরই গভীর রাতে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ পরে রাজনাথ ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর গোটা বিষয়টি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ সেনা সূত্রের খবর, রবিবার সন্ধে ৭.১৫ মিনিট থেকে পাক সেনাবাহিনী পালানওয়ালা, গুরেজ ও আখনুর সেক্টরে লাগাতার গোলাগুলি চালাতে শুরু করে৷ তখনই আঁচ পাওয়া যায় রাত বাড়লে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা আছে৷ সেই মতো তৈরিই ছিল সেনাবাহিনী৷ আন্তর্জাতিক মহলে কোনঠাসা হয়েও ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে শিক্ষা নেয়নি৷ এদিনের ঘটনায় তা ফের স্পষ্ট৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’