সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গি হানা অব্যাহত৷ আটচল্লিশ ঘণ্টা বাদে পাম্পোরে হামলাকারী ১ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছে, জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের বেশ কিছুটা অংশ উড়িয়ে দিতে বাধ্য হয় সেনা৷ ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷
জানা গিয়েছে, এদিন সিআরপিএফ জওয়ানরা প্রতিদিনের নিয়মমাফিক টহল দিচ্ছিলেন৷ সেই সময়ই আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ টহলরত জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়৷ ঘটনায় আট জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান৷ বাকি সাত জনই সাধারণ নাগরিক৷ সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
উরি হামলার পরই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বড় আঘাত হেনেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির আস্তানায়৷ এরপরই কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে সেনাকে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ পরপর এই হামলা সেই সতর্কবার্তাকেই বাস্তবে পরিণত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না