সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপভোক্তাদের জন্য নয়া সুযোগ আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ বুধবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, চাকরি ছাড়ার একমাসের মধ্যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হওয়া ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন উপভোক্তারা৷ কেবল তাই নয়, চাকরি ছাড়ার দু’মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ টাকাও তুলতে পারবেন তাঁরা৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট ১৯৫২-কে সংশোধন করে জারি করা হয়েছে এই নয়া নির্দেশিকা৷
[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]
এই বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, বুধবারের বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ উপভোক্তাদের আরও বেশি সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কেবল প্রভিডেন্ট ফান্ডের বিষয়েই আলোচনা হয়নি বৈঠকে৷ পাশাপাশি, বিভিন্ন ব্যাংকের ফান্ড ম্যানেজারদের বিষয়েও আলোচনা হয়েছে৷
[শিখ যুবকের সাজে গ্রেপ্তারি এড়িয়েছিলেন মোদি, কখন জানেন?]
বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই সিকিউরিটি প্রিমিয়ার ডিলারশিপ, রিলায়েন্স ক্যাপিটাল, এইচএসবিসি এএমসি ও ইউটিআই এএমসি-র ফান্ড ম্যানেজারের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়ে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে৷ যেখানে বৈঠকে প্রস্তাব করা হয়েছিল ছ’মাসের জন্য মেয়াদ বৃদ্ধির৷ ২০১৫-র পয়লা এপ্রিল থেকে এই পাঁচ ফান্ড ম্যানেজার কাজ করছে৷ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের একবার মেয়াদ বৃদ্ধি হয়েছিল৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আরও বলেন, ইপিএফও-র ট্রেড ফান্ড ইনভেস্টমেন্ট ২০১৯-এর শেষের দিকে এক লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে৷ কারণ চলতি বছরের মে-মাসের মধ্যেই তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা খুঁইয়েছে৷
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?