Parliamentary Standing Committee

অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ২৩:০৬

options
link
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
প্রতীকী ছবি।

দেশে অ্যাসিড হামলা রুখতে আরও কড়া আইন, কঠোর নজরদারি এবং অ্যাসিড বিক্রিতে নিয়ন্ত্রণের দাবিতে সরব হল মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সূত্রের খবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে অ্যাসিড হামলা প্রতিরোধই ছিল মূল আলোচ্য বিষয়। বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের সদস্যরা বর্তমান ব্যবস্থার একাধিক ফাঁকফোকর তুলে ধরে কেন্দ্রের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানান।

Advertisement

সূত্রের দাবি, তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ-সহ একাধিক সদস্য প্রশ্ন তোলেন, শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাসিড কীভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। সদস্যদের বক্তব্য, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বহু জায়গায় কার্যত কোনও নিয়ন্ত্রণ ছাড়াই অ্যাসিড বিক্রি হচ্ছে। সেই কারণেই অ্যাসিড বিক্রির ক্ষেত্রে ক্রেতার বৈধ পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব ওঠে। পাশাপাশি প্রতিটি বিক্রির নথি সংরক্ষণ এবং নিয়ম ভাঙলে কড়া শাস্তির ব্যবস্থার দাবিও জানানো হয় বলে সূত্রের খবর।

Advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সূত্রের দাবি, বিরোধী সদস্যরা প্রশ্ন তোলেন, অ্যাসিড হামলার মতো গুরুতর অপরাধ রুখতে জাতীয় মহিলা কমিশন আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে না কেন। কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করা হয়।

Advertisement

তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ-সহ একাধিক সদস্য প্রশ্ন তোলেন, শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাসিড কীভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। সদস্যদের বক্তব্য, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বহু জায়গায় কার্যত কোনও নিয়ন্ত্রণ ছাড়াই অ্যাসিড বিক্রি হচ্ছে।

সূত্রের খবর, কমিটির সদস্যদের বক্তব্য ও সুপারিশ গুরুত্ব দিয়ে শুনেছেন মন্ত্রকের আধিকারিকরা। ভবিষ্যতে অ্যাসিড বিক্রির উপর আরও কঠোর নিয়ন্ত্রণ, আইন প্রয়োগে নজরদারি বৃদ্ধি এবং এই ধরনের অপরাধ রোধে কার্যকর রূপরেখা তৈরির আশ্বাস দেওয়া হয়েছে বলেও বৈঠক সূত্রে জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.