সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাভ জেহাদ’ সম্পর্কে জানতে হবে ছাত্র-ছাত্রীদের। আর সে কারণেই জয়পুরের সমস্ত সরকারি স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের অংশ নিতে হবে আরএসএস সমর্থিত হিন্দু স্পিরিচুয়াল এবং সার্ভিস ফাউন্ডেশন নামে একটি মেলায়। ইতিমধ্যে পাঁচদিন ধরে চলা এই মেলায় সমস্ত পড়ুয়াকে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন রাজস্থানের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি।
[২০০-রও বেশি সরকারি ওয়েবসাইটে ফাঁস আধারের তথ্য]
হিন্দুত্ববাদ কী, এর মাহাত্ম্য কতটা, কীভাবে একজন হিন্দুর মতো জীবনযাপন করলে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করা যাবে কিংবা একজন নারী তাঁর সম্মান বাঁচাতে পারবেন- এইসব কিছু বোঝাতেই আয়োজন করা হয়েছে এই মেলার। জানা গিয়েছে, ওই মেলায় উপস্থিত সমস্ত ছাত্রীদের হাতে লাভ জেহাদ সম্পর্কে জানাতে একটি কাগজ তুলে দিচ্ছে বজরং দল। যেখানে সইফ আলি খান, আমির খানের মতো বলিউড অভিনেতাদের বিয়েকে ‘লাভ জেহাদে’র সঙ্গে তুলনা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, লাভ জেহাদের আদর্শ জায়গা হল বিউটি পার্লার, মোবাইল রিচার্জের দোকান, দর্জির দোকান।
[জাকুয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পুলিশকর্মীর মৃত্যু, দায় স্বীকার আইএস-এর]
এখানেই শেষ নয়, ওই বুকলেটে আরও জানানো হয়েছে কীভাবে একজন হিন্দু মহিলা লাভ জেহাদের হাত থেকে বাঁচতে পারেন? বলা হয়েছে, প্রত্যেক বাড়ির মা-বাবার উচিত তাঁদের মেয়ের সামনে কোনও মুসলিমকে দেখলেই অপমান করা। তাঁকে জঙ্গি, চোরাকারবারি, দেশদ্রোহী এবং পাকিস্তানের সমর্থক বলে ডাকা উচিত। গরুকে ‘জাতীয় মা’ ঘোষণা করতে এবং নিরামিশাষী হওয়ার জন্য মেলায় উপস্থিত ছাত্রছাত্রীদের দিয়ে সই করানো হচ্ছে একটি পিটিশনে। জয় গুরুদেব নামে এক বাবা আবার নাকি বলছেন, ‘নারীর সম্মান বাঁচাতে এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সবারই উচিত নিরামিষ আহার ভোজন করা।’ এছাড়া কীভাবে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড খ্রিস্টান অধ্যুষিত রাজ্যে পরিণত হয়েছে তাও বর্ণনা করে বলা হয়েছে।
[‘গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিল বান্দিপোরা এনকাউন্টার’]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা