সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ-ইন পার্টনার যুবতীকে দেহব্যবসায় নামাতে চেয়েছিলেন যুবক, স্বভাবতই তাতে রাজি হননি যুবতী। এই ‘অপরাধে’ তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন সঙ্গী যুবক! অন্ধ্রপ্রদেশের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি আম্বেদকর কোনাসিমা জেলার সিদ্ধার্থনগরের। খুন হয়েছেন ২২ বছরের ওলেটি পুষ্পা। হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাম্মা সমবয়সি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ছয় মাস ধরে শাম্মার সঙ্গে লিভ-ইন করছিলেন তরুণী। গ্রামেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন যুগল। তদন্তকারী পুলিশ আধিকারিকের দাবি, সম্প্রতি শাম্মার সন্দেহ হয়েছিল পুষ্পা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বুধবার রাত দশটা নাগাদ লিভ-ইন সঙ্গী তরুণীকে দেহব্যবসায় নামার প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। সেই প্রস্তাবে রাজি হননি যুবতী। এই নিয়ে বচসা শুরু হয় উভয়ের মধ্যে। একটা সময় মেজাজ হারিয়ে পুষ্পাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন শাম্মা!
পুষ্পার মা ও ভাই যুগলের ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। মদ্যপ অবস্থায় শাম্মা তাঁদের উপরেও হামলা করেন বলে অভিযোগ। উভয়ে আহত হয়েছেন। পুলিশকর্তা নরেশ কুমার বলেন, একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের দু’টি দল পলাতক অভিযুক্তকে খুঁজছে। খুব শিগগির তাঁকে গ্রেপ্তার করা হবে।
সর্বশেষ খবর
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির