সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হাতে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ছাড়াতে বিশ্ব আদালতের দ্বারস্থ হয়েছে ভারত৷ চলছে মামলার শুনানি৷ ভারতের হয়ে কুলভূষণের পক্ষে লড়ছেন হরিশ সলভে৷ কিন্তু এ কাজ করার জন্য তিনি কত টাকা নিচ্ছেন? অঙ্কটা বেশ অবাক করার মতোই৷
সম্প্রতি তাঁর চার্জের কথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দেশের প্রাক্তন সলিসিটর জেনারেলের উপরই এই মামলায় ভরসা রেখেছে ভারত৷ এখনও অবধি মামলায় ভারতের অগ্রগতিও প্রশংসনীয়৷ যেদিকে এগোচ্ছে, তাতে সুবিচার পাওয়ার আশাই জোরদার হচ্ছে৷ আর এ সবই সম্ভব হচ্ছে দুঁদে আইনজীবী হরিশ সলভের কারণে৷ বিশ্ব আদালতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা চাট্টিখানি কথা নয়৷ হরিশ সলভের অভিজ্ঞতাই ভারতকে এক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত করতে পেরেছে৷ ফলত তাঁর চার্জের অঙ্কটাও আকাশছোঁয়া হওয়ারই কথা৷ কিন্তু তিনি নিচ্ছেন মোটে ১ টাকা৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই তাঁর চার্জ৷ এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী৷
Not fair. #HarishSalve has charged us Rs.1/- as his fee for this case. https://t.co/Eyl3vQScrs
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) May 15, 2017
কুলভূষণ যাদবকে চর সন্দেহে আটক করেছে পাকিস্তান৷ এমনকী সে দেশের সেনা আদালত তাঁর মৃত্যুদণ্ডও ধার্য করেছে৷ ভারতের সব অনুরোধ উপেক্ষা করার পরই এই ঘটনার জল গড়িয়েছে বিশ্ব আদালতে৷ পাকিস্তানের দাবি ছিল, কুলভূষণের চরবৃত্তির প্রমাণ আছে তাদের হাতে৷ সেই মর্মে আদালতে একটি ভিডিও চালানোর আর্জি জানায় পাকিস্তান৷ যদিও বিশ্ব আদালত তা নাকচ করে দিয়েছে৷ উল্টোদিকে হরিশ সলভে তুলে ধরেছেন যে, কীভাবে ভারতকে পুরো বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে সে কথা৷ কনসুলার অ্যাকসেস কীভাবে নাকচ করেছে পাকিস্তান তা বিস্তারিতভাবে জানান তিনি৷ ভিয়েনা সম্মেলনের নির্ধারিত সিদ্ধান্ত যে এতে লঙ্ঘিত হচ্ছে তাও জানান তিনি৷ এই বিচার চলার আগেই যাতে কুলভূষণকে মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, সে কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণবিহীন ভুয়ো তদন্তের অভিযোগও এনেছে ভারত৷
সমস্ত প্রক্রিয়ায় খুশি কেন্দ্র৷ এক কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন, বিশ্ব আদালতে বিচারপ্রক্রিয়া যেভাবে চলছে তাতে কুলভূষণ কাণ্ডে সুবিচার মিলবে বলেই আশা করা যায়৷
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে