সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম-এ ঢুকে দু-একটা বোতাম টিপলেই টাকা নয়, বেরিয়ে আসবে মাতৃদুগ্ধ৷ অপরিণত শিশুদের দুধ খাওয়ানোর জন্য এমনই অভিনব পদক্ষেপ নিল পুদুচেরির জিপমের-এর জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ৷
জিপমের-এর এই হাসপাতালের ভিতরই তৈরি হয়েছে এমন এটিএম৷ যার পোশাকি নাম ‘অমুধাম থাইপাল মাইয়াম’৷ গত বুধবারই এটিএম-এর উদ্বোধন করা হয়েছে৷ হাসপাতালের ডিরেক্টর এস সি পারিজা জানান, “জিপমের-এ ১৫০০ সদ্যোজাতর মধ্যে ৩০ শতাংশরই স্বাভাবিকের চেয়ে কম ওজন বিশিষ্ট বা অপরিণত হয়৷ স্তনের দুধ তারা সরাসরি পান করতে পারে না৷ তাই তাদের সুস্থ করে তুলতে বিশেষ সাহায্য করবে এই এটিএম৷ এমন এটিএম এখানকার সব হাসপাতালেই থাকলে ভাল হয়৷”
এটিএম-এর ভিতর ঠান্ডায় ছোট ছোট বোতলের মধ্যে করে দুধ সংরক্ষিত থাকে৷ অপরিণত শিশুরা ছ’মাসের আগে সরাসরি বুক থেকে দুধ খেতে পারে না৷ তাই সদ্যোজাতর পরিবার প্রয়োজন মতো ‘অমুধাম থাইপাল মাইয়াম’ থেকে দুধ সংগ্রহ করতে পারবে৷ আবার অনেক সময় সন্তান জন্ম দেওয়ার পর মায়ের বুকের দুধের অভাব দেখা যায়৷ সেক্ষেত্রে এই এটিএম দারুণ কাজে দেবে মনে করেন ডিরেক্টর৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!