সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিৎজা, পাস্তা, রিসোত্তো থেকে ডিমসাম, মোমো, সুসি যা খুশি খান৷ যত ইচ্ছে তত খান৷ পেটপুরে খান৷ মন ভরে খান৷ কোনও পয়সা লাগবে না৷ শুধু সময়ের দামটা দেবেন৷ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন৷ অভিনব এই বুফে ক্রেতাদের জন্য সাজিয়েছে গুরুগ্রামের একটি জনপ্রিয় রেস্তরাঁ৷

গুরুগ্রামের সাইবার হাবে অবস্থিত এই রেস্তরাঁয় মঙ্গল ও শনিবার করে এই অফার দেওয়া হয় ক্রেতাদের৷ যে কেউ এসে যেমন খুশি এসে বুফে থেকে খাবার নিয়ে খেতে পারেন৷ এর জন্য কোনও পয়সা দিতে হয় না৷ পয়সা শুধু দিতে হয় যতক্ষণ ধরে ক্রেতা সেই খাবার খাচ্ছেন৷

সেই টাকার পরিমাণ এমন কিছু বেশি নয়৷ অন্তত ভাল কোনও রেস্তরাঁয় লোভনীয় বুফের মূল্যের তুলনায় প্রায় কিছুই নয়৷ প্রতি মিনিটের জন্য দিতে হয় মাত্র ১ টাকা৷ এবার আপনার উপর নির্ভর করবে আপনি কত সময় ধরে খাবেন৷ আর তার জন্য আপনাকে কত মূল্য দিতে হবে৷

সর্বশেষ খবর
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর