সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে৷ তা না হলে গর্ভবতী ছাগলকেও কেউ ধর্ষণ করতে পারে! অবাক হলেও এমনই নারকীয় ঘটনা ঘটেছে বিহারে প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে এক মদ্যপের হাতে ধর্ষিত হল তিনমাসের এক গর্ভবতী ছাগল।
[চেয়েও মেলেনি প্রতিবেশীদের সাহায্য, সাইকেলে করে মায়ের দেহ সৎকারে নিয়ে গেল ছেলে ]
মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পাটনার পরসা বাজারে৷ ওই ছাগলটির মালিক জানিয়েছেন, ওইদিন দুপুর থেকেই ছাগলটির খোঁজ পাচ্ছিলেন না তিনি৷ অনেক খোঁজের পরেও মেলেনি হদিশ৷ পরের দিন অর্থাৎ বুধবার ভোরে বাড়ির সামনে ছাগলটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। খবর দেন পুলিশে৷ অভিযোগ করেন, তাঁর ছাগলকে কেউ খুন করেছে৷
[‘ভাল না লাগলে দল ছাড়ুন’, শত্রুঘ্নকে চরম হুঁশিয়ারি মোদির!]
তদন্তে নেমে মহম্মদ সিমরাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সিমরাজ পেশায় ঠিকাকর্মী। নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত৷ সে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গর্ভবতী ওই ছাগলটিকে ধর্ষণ করেছে সে৷ এবং ক্রমাগত ধর্ষণের জেরে অসুস্থ হয়ে পড়ে ছাগলটি। মৃত্যু হয় তার৷ ভোর রাতে ওই ছাগলটিকে তার মালিকের বাড়ির সামনে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পশু সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে পুলিশ৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন ছাগলের মালিক৷
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসেও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের