সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর ‘ছত্রিশ কা আখড়া’৷ দলের মধ্যে থেকেও সুযোগ পেলেই শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন তিনি৷ এহেন বিজেপির তিনবারের সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই এবার দল ছাড়তে বললেন মোদি! না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, ইনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি৷ বিক্ষুব্ধ শত্রুঘ্নকে আক্রমণ করে বিজেপির এই নেতা বলেন, ‘‘ভালনা লাগলে দল ছেড়ে দিন৷’’
[সোয়াইন ফ্লু’তে আক্রান্ত অমিত শাহ, অনিশ্চিত রাজ্য বিজেপির কর্মসূচি]
বুধবার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতিবিদ শত্রুঘ্নকে আক্রমণ করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘যশবন্ত সিনহার সঙ্গ নিয়ে ভুল পথে চালিত হচ্ছেন শত্রুঘ্ন৷ আমি ওঁনাকে সম্মান করি৷ কিন্তু যে ভাষায় দলের সমালোচনা করছেন উনি তা সমর্থনযোগ্য নয়৷ যে দল ওঁনাকে দু’বার লোকসভার সাংসদ করেছে, কেন্দ্রীয় মন্ত্রী করেছে, রাজ্যসভায় পাঠিয়েছে, সেই দলের বিরুদ্ধে এমন আচরণ ঠিক নয়৷’’ আগামী ১৯ তারিখ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনসভা৷ যেখানে জমায়েত হওয়ার কথা বিজেপি বিরোধী নেতাদের একটা বড় অংশের৷ সূত্রের খবর, সেই সভাতেও হাজির থাকবেন শত্রুঘ্ন সিনহা৷ তোপ দাগবেন মোদি-শাহের বিরুদ্ধে৷ রাজনৈতিক মহলে জোর চর্চা, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকেও লড়াই করতে পারেন তিনি৷ তবে নির্দল হিসাবে লড়বেন নাকি কোনও দলের টিকিটে লড়াই করবেন, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি৷
[ঘরে ফিরলেন ‘উধাও’ বিধায়করা, কিছুটা স্বস্তিতে কুমারস্বামী]
২০১৪-র লোকসভা নির্বাচনের আগে যখন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিল গেরুয়া শিবির৷ তখনও এর প্রবল বিরোধিতা করেছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন৷ এরপর বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই মোদি-শাহের বিরুদ্ধাচরণ করেছেন তিনি৷ কখনও গোরক্ষকদের আক্রমণে একের পর এক সংখ্যালঘুর মৃত্যু বা জ্বালানির দাম বৃদ্ধি৷ শত্রুঘ্ন বাণে বিদ্ধ হতে হয়েছে বিজেপির শীর্ষ দুই নেতাকে৷ এমনকী, নোট বাতিল, রাফালে ও বিজয় মালিয়া নিয়েও বিরোধীদের সুরে সুর মিলিয়ে দলবিরোধী কথা বলেছেন শত্রুঘ্ন৷ আক্রমণ করেছেন মোদি-শাহকে৷ সম্প্রতি, সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ জবাব দিয়েছিলেন বিরোধীদের একের পর এক আক্রমণের৷ সেই সাক্ষাৎকারকে ‘স্ক্রিপটেড’ বলে মোদিকে খোঁচা দিয়েছিলেন শত্রুঘ্ন৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে