সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলা খেতে দেওয়ার লোভ দেখিয়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলার ঘটনা। অভিযুক্ত রহমতুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে গ্রামের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিল শিশুকন্যাটি। ঘটনার দিন বাড়ির বাইরে খেলা করছিল সে। এমন সময় অভিযুক্ত রহমতুল্লা কলা দেওয়ার লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় শিশুটিকে। সেখানেই তাকে ধর্ষণ ও খুন করে অভিযুক্ত।
দীর্ঘক্ষণ ধরে শিশুকন্যাটি নিখোঁজ থাকায় তার বাবা, মা ও বাড়ির সদস্যরা খোঁজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজ করার পর গ্রামের কাছেই একটি ঝোঁপ থেকে শিশুকন্যাটির দেহ উদ্ধার হয়। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা ঘটে। তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মান সিং নামে ২৮ বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায় বাড়ির বাইরে ঘুমানোর সময় একা পেয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করে অভিযুক্ত। অন্য একটি ঘটনায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ৪৭ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!